Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ! শ্বাসরোধ করে খুনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। দেখা যায়, অভিযুক্ত কিশোর ওই বাচ্চাটিকে কোথাও নিয়ে যাচ্ছে। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ! শ্বাসরোধ করে খুনের অভিযোগ কিশোরের বিরুদ্ধে

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: খাবারের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। তেলেঙ্গানার এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গত ১২ অগস্টের। অভিযুক্ত কিশোর ৫ বছরের বাচ্চা ছেলেটিকে বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ, সেখানে বাচ্চাটিকে প্রথমে ধর্ষণ করা হয়, এরপর প্রমাণ লোপাটের জন্য তাকে শ্বাসরোধ করে খুন করে ওই কিশোর।

এদিকে ছেলে বাড়ি থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় থানার দ্বারস্থ হয় শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গানার উপ্পল থানার পুলিশ তদন্ত শুরু করে।

এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। দেখা যায়, অভিযুক্ত কিশোর ওই বাচ্চাটিকে কোথাও নিয়ে যাচ্ছে। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ।

জেরায় ধর্ষণ-খুনের অপরাধ স্বীকার করেছে বলেই খবর। বাড়ির কাছেই ঝপ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।  
 


```