Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নার্স-চিকিৎসকের দেখা নেই! হাসপাতালে বেডে শুয়ে জখম নাতি, স্যালাইন হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত স্ট্যান্ড থাকা সত্ত্বেও কর্মীরা সাহায্যে এগিয়ে আসেননি। কাঁপা হাতে স্যালাইন ধরে থাকা বৃদ্ধার উপস্থিতি সবার চোখে জল এনে দেয়। 

নার্স-চিকিৎসকের দেখা নেই! হাসপাতালে বেডে শুয়ে জখম নাতি, স্যালাইন হাতে ঠায় দাঁড়িয়ে রইলেন বৃদ্ধা

হাসপাতালে বেডে শুয়ে জখম নাতি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের (Madhya Pradesh Hospital) সতনা জেলার সর্দার বল্লভভাই পাটেল জেলা হাসপাতালে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। চিকিৎসা পরিষেবার ঘাটতি এবং কর্মীদের উদাসীনতার কারণে ৭২ বছরের এক বৃদ্ধাকে নাতির স্যালাইনের বোতল হাতে ধরে প্রায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকতে হল (Grandmother Holds Drip Bottle)। ঘটনাটি ঘটেছে শুক্রবার, যেই ছবি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হন ৩৫ বছরের অশ্বিনী মিশ্র। তাঁকে মাইহার থেকে নিয়ে আসা হয় জেলা হাসপাতালে। কিন্তু আশঙ্কাজনক অবস্থায় আনা হলেও চিকিৎসক বা নার্স কেউই স্যালাইন স্ট্যান্ড সরবরাহ করেননি। ফলে অসহায় দিদিমাকেই নাতির মাথার উপরে বোতল ধরে দাঁড়িয়ে থাকতে হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, হাসপাতালে পর্যাপ্ত স্ট্যান্ড থাকা সত্ত্বেও কর্মীরা সাহায্যে এগিয়ে আসেননি। কাঁপা হাতে স্যালাইন ধরে থাকা বৃদ্ধার উপস্থিতি সবার চোখে জল এনে দেয়। অনেকেই বলছেন, হাসপাতালের কর্মীরা দায়িত্ব এড়িয়ে গিয়েছেন।

এর মধ্যেই আরেকটি অমানবিক ঘটনা সামনে আসে। যে অ্যাম্বুলেন্সে অশ্বিনীকে হাসপাতালে আনা হয়েছিল, সেটি হাসপাতালের গেটেই বিকল হয়ে যায়। পরে সাধারণ মানুষ ঠেলে গাড়িটি সরাতে বাধ্য হন।

এমন ঘটনায় আবারও উঠে এল জেলার সরকারি হাসপাতালের অব্যবস্থার অভিযোগ। বহুবার রোগীর পরিবার অভিযোগ করেছে, এখানে নেই যথেষ্ট বেড, নেই স্ট্রেচার আর জরুরি সময়ে মেলে না সঠিক চিকিৎসা।

যদিও হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন, 'হাসপাতালে কোনও স্ট্যান্ডের অভাব নেই। রোগীর চিকিৎসা ৫-৭ মিনিটের মধ্যেই শুরু হয়। বৃদ্ধা নিজেই বোতল হাতে নিয়েছিলেন, তবে রোগী যথাযথ চিকিৎসা পেয়েছেন।' তবুও এই ঘটনাকে ঘিরে হাসপাতালের অব্যবস্থা ও দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।


```