Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতারণার উদ্দেশে রাজার বাড়িতে 'বন্ধু' সেজে গেছিলেন যুবক, নিজের ভুলেই গ্রেফতার

প্রথম থেকেই যুবককে নিয়ে সন্দেহ ছিল পরিবারের। তবে পুলিশ জানায়, রাজার মা  তাঁর ছোট ছেলে শচিনকে খবর দেন। কথাবার্তার মধ্যেই শচিনের মনে পড়ে, করোনার সময় বাড়ি থেকেই বেরোয়নি।  

প্রতারণার উদ্দেশে রাজার বাড়িতে 'বন্ধু' সেজে গেছিলেন যুবক, নিজের ভুলেই গ্রেফতার

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 15:16

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয় হানিমুনে গিয়ে খুন হয়েছেন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী (Raja Raghubanshi Murder Case)। তারপর থেকেই তাঁর বাড়িতে আত্মীয়স্বজন, পুলিশ এবং সাংবাদিকদের ভিড় লেগেছিল। এই ঘটনাটি জাতীয় স্তরে আলোড়ন ফেলে দিয়েছিল। এমনকি এ নিয়ে নতুন সিনেমা তৈরির ঘোষণাও হয়। এরইমধ্যে এক যুবক রাজার 'বন্ধু' সেজে ভুয়ো পুলিশের (Fake Police) পরিচয় দিয়ে প্রতারণার উদ্দেশে তাঁদের বাড়িতে যায়। তবে নিজের ভুলেই ধরা পড়ে যায় অভিযুক্ত। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার এক ব্যক্তি রেল পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে ইন্দোরে রাজা রঘুবংশীর বাড়িতে যায়। তিনি জানান, রাজার মৃত্যুতে শোক প্রকাশ করতে এসেছেন। ওই যুবক দাবি করেন, ২০২১ সালে করোনার লকডাউনের সময় উজ্জয়িনীর মহাকাল মন্দিরে রাজার সঙ্গে পরিচয় হয়, সেখান থেকেই দুজনের বন্ধুত্ব। এতেই ভুল করে ফেলেন তিনি।

প্রথম থেকেই যুবককে নিয়ে সন্দেহ ছিল পরিবারের। তবে পুলিশ জানায়, রাজার মা  তাঁর ছোট ছেলে শচিনকে খবর দেন। কথাবার্তার মধ্যেই শচিনের মনে পড়ে, করোনার সময় বাড়ি থেকেই বেরোয়নি। উজ্জয়িনীর মহাকাল মন্দিরে যাওয়ার বিষয়টি সত্যি হতে পারে না। প্রশ্ন করলে প্রতারক নানা অজুহাত দিতে থাকে। পরিচয়পত্র দেখালেও মোবাইল নম্বর দিতে অস্বীকার করে।

যখন পরিবারের সদস্যরা স্থানীয় থানায় খবর দেওয়ার হুমকি দেন, তখনই তার আসল রূপ প্রকাশ পায়। তিনি ভয় পেয়ে বলেন, “আমি শুধু শোক জানাতে এসেছি।” এরপর তড়িঘড়ি চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শচিন ও তাঁর বন্ধুরা তাকে আটকে পুলিশে খবর দেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবকের নাম বজরঙ লাল, রাজস্থানের বাসিন্দা। ওই যুবক সোশ্যাল মিডিয়ায় রাজা হত্যাকাণ্ড সংক্রান্ত খোঁজখবর নিয়ে একটি গল্প সাজিয়ে হাজির হয়। এর আগে বহুবার নিজেকে ভুয়ো পুলিশ অফিসার সাজানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ,

রাজা রঘুবংশী হত্যাকাণ্ড

গত ১১ মে বিয়ে হয়েছিল সোনম ও রাজার। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। এরপর পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়।

২ জুন, মেঘালয়ের একটি খাদ থেকে রাজা ইন্দোরের বাসিন্দা রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তখনও সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর তল্লাশি শুরু হয়। এরপর ৭ জুন রাতে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার একটি ধাবা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। পরে হাসপাতালেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে সোনমের প্রেমিক রাজ ও আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছিল, হানিমুনে (Honeymoon Murder case) যাওয়ার আগেই রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। সেইমতোই রাজ ও তিনজন ভাড়াটে খুনিও মেঘালয়ে পৌঁছে যায়। খুনের দিন ওই চারজন সোনম ও রাজার পিছু নেয়। এরপরই একটি নির্জন জায়গায় গিয়ে কুপিয়ে খুন করা হয় রাজাকে। এরপর খাদে দেহ ফেলে পালিয়ে যায় সকলেই।


```