Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাজা হত্যাকাণ্ড এবার সিনেমার পর্দায়! 'সত্যিটা সবার জানা উচিত', অনুমতি দিল রঘুবংশী পরিবার

গত ১১ মে বিয়ে হয়েছিল সোনম ও রাজার। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। এরপর পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়।

রাজা হত্যাকাণ্ড এবার সিনেমার পর্দায়! 'সত্যিটা সবার জানা উচিত', অনুমতি দিল রঘুবংশী পরিবার

রাজা রঘুবংশী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 July 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হন ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশী (Raja Raghuvanshi Murder Case)। সেই হাড়হিম করা হত্যাকাণ্ড নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা। ছবির নাম আপাতত ঠিক হয়েছে ‘হানিমুন ইন শিলং’ (Honeymoon in Shilong)। ছবির পরিচালনায় এস পি নিমবাওয়াত। ইতিমধ্যেই রঘুবংশী পরিবারের তরফে সিনেমা নিয়ে সম্মতি জানানো হয়েছে।

পরিচালক জানিয়েছেন, ছবির চিত্রনাট্য তৈরি হয়ে গেছে। তবে অভিনেতা-অভিনেত্রীদের নাম এখনও প্রকাশ করা হয়নি। সিনেমার ৮০ শতাংশ শ্যুটিং হবে ইন্দোরে। আর বাকি অংশ শ্যুট করা হবে মেঘালয়ের (Meghalaya Murder Case) বিভিন্ন এলাকায়।

রাজা রঘুবংশীর (Raja Raghuvanshi) পরিবার জানিয়েছে, কীভাবে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে, প্রকৃত ঘটনা সকলের সামনে আনা জরুরি। তাই সিনেমার প্রস্তাবে তাঁরা রাজি হয়েছেন। রাজার দাদা সচিন রঘুবংশী সংবাদমাধ্যমকে বলেন, 'আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় কে ঠিক আর কে ভুল, সেটা সবাই জানুক। এই কারণেই আমরা সিনেমা তৈরিতে সম্মতি দিয়েছি।' আর এক ভাই বিপিনের কথায়, 'আমরা চাই এই ছবির মাধ্যমে মেঘালয়ের সঠিক চিত্রটাও সামনে আসুক।'

পরিচালক নিমবাওয়াত জানান, "এই ছবির মাধ্যমে আমরা দেখাতে চাই, একজন মানুষ কীভাবে সবচেয়ে কাছের মানুষদের বিশ্বাস করে প্রতারিত হতে পারে। সমাজে এমন বিশ্বাসঘাতকতা বন্ধ হওয়া দরকার, এই বার্তাই দিতে চাই আমরা।'

রাজা রঘুবংশী হত্যাকাণ্ড

গত ১১ মে বিয়ে হয়েছিল সোনম ও রাজার। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। এরপর পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়।

২ জুন, মেঘালয়ের একটি খাদ থেকে রাজা ইন্দোরের বাসিন্দা রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তখনও সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর তল্লাশি শুরু হয়। এরপর ৭ জুন রাতে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার একটি ধাবা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। পরে হাসপাতালেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে সোনমের প্রেমিক রাজ ও আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছিল, হানিমুনে (Honeymoon Murder case) যাওয়ার আগেই রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। সেইমতোই রাজ ও তিনজন ভাড়াটে খুনিও মেঘালয়ে পৌঁছে যায়। খুনের দিন ওই চারজন সোনম ও রাজার পিছু নেয়। এরপরই একটি নির্জন জায়গায় গিয়ে কুপিয়ে খুন করা হয় রাজাকে। এরপর খাদে দেহ ফেলে পালিয়ে যায় সকলেই।  

ঘটনার পর সোনমের পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁদের বাড়ির কেউই সোনমের সঙ্গে সম্পর্কে রাখবেন না। তাঁরা এই কঠিন সময় রাজার পরিবারের পাশেই দাঁড়াবেন।


```