Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রাজা রঘুবংশী হত্যা: স্বামীকে খুন করে জেলে! একবারও খোঁজ নেয়নি পরিবার, তাও আফসোস নেই সোনমের

মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে (Raja Raghubanshi Murder case) শিলং জেলে বন্দি সোনম। কেটে গেছে এক মাস, কিন্তু এখনও তাঁর মুখে অনুশোচনার চিহ্ন নেই। এমনটাই জানাচ্ছেন জেল আধিকারিকরা। 

রাজা রঘুবংশী হত্যা: স্বামীকে খুন করে জেলে! একবারও খোঁজ নেয়নি পরিবার, তাও আফসোস নেই সোনমের

একমাস জেলবন্দি সোনম

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 July 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ে হানিমুনে গিয়ে স্বামীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় সোনম রঘুবংশীকে (Sonam Raghubanshi)। বিয়ের আগের প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখতেই এই নৃশংস হত্যাকাণ্ড পরিকল্পনা করেছিলেন তরুণী। তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। একমাস ধরে জেলেই বন্দী সোনম। এতগুলি দিনে একবারও দেখা করতে আসেনি পরিবার। খোঁজও নেয়নি। তবে জেল কর্তৃপক্ষের দাবি, স্বামীকে খুন করার কিংবা পরিবার দেখা করছে না, এনিয়ে কোনও আফসোস নেই তাঁর।  

মেঘালয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে (Raja Raghubanshi Murder case) শিলং জেলে বন্দি সোনম। কেটে গেছে এক মাস, কিন্তু এখনও তাঁর মুখে অনুশোচনার চিহ্ন নেই। এমনটাই জানাচ্ছেন জেল আধিকারিকরা। শুধু তাই নয়, পরিবার থেকেও কেউ ফোন করেনি, দেখা করতেও আসেননি কেউ।

জেল সূত্রে খবর, ধীরে ধীরে জেলের পরিবেশে মানিয়ে নিচ্ছেন সোনম (Sonam Raghubanshi)। নিয়মিত সকাল সকাল ঘুম থেকে উঠে যান, অন্য মহিলা বন্দিদের সঙ্গেও মিশে গিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলেন, সময় কাটান। জেলের নিয়ম মেনে চলছেন নিঃশব্দে। যদিও এখনও তাঁকে কোনও কাজ দেওয়া হয়নি, তবে ভবিষ্যতে কিছু একটা কাজে সোনমকে যুক্ত করা হতে পারে।

সোনমের বিরুদ্ধে খুনের মামলা হওয়ায় সিসিটিভির মাধ্যমে তাঁর গতিবিধির উপরে কড়া নজর রাখা হচ্ছে। তবে জেলের নিয়ম অনুযায়ী, ফোনে কথা বলা বা পরিবারের সঙ্গে দেখা করার অধিকার থাকলেও, গত এক মাসে একবারও কেউ তাঁর খোঁজ নেননি।

বর্তমানে শিলং জেলে রয়েছেন মোট ৪৯৬ জন বন্দি, যার মধ্যে মাত্র ২০ জন মহিলা। খুনের মামলায় অভিযুক্ত সোনম হলেন ওই ২০ জনের মধ্যে দ্বিতীয় বন্দি।

রাজা রঘুবংশী হত্যাকাণ্ড

গত ১১ মে বিয়ে হয়েছিল সোনম ও রাজার। ২০ মে তাঁরা মেঘালয়ে হানিমুনে যান। তিনদিন পরই হঠাৎ পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাঁদের। এরপর পুলিশে মিসিং ডায়রি করা হলে তদন্ত শুরু হয়।

২ জুন, মেঘালয়ের একটি খাদ থেকে রাজা ইন্দোরের বাসিন্দা রাজার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তখনও সোনমের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর তল্লাশি শুরু হয়। এরপর ৭ জুন রাতে উত্তরপ্রদেশের গাজিপুর জেলার একটি ধাবা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। পরে হাসপাতালেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। পরবর্তীতে সোনমের প্রেমিক রাজ ও আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশি তদন্তে জানা গিয়েছিল, হানিমুনে (Honeymoon Murder case) যাওয়ার আগেই রাজাকে খুনের পরিকল্পনা করেছিলেন সোনম। সেইমতোই রাজ ও তিনজন ভাড়াটে খুনিও মেঘালয়ে পৌঁছে যায়। খুনের দিন ওই চারজন সোনম ও রাজার পিছু নেয়। এরপরই একটি নির্জন জায়গায় গিয়ে কুপিয়ে খুন করা হয় রাজাকে। এরপর খাদে দেহ ফেলে পালিয়ে যায় সকলেই।  

ঘটনার পর সোনমের পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁদের বাড়ির কেউই সোনমের সঙ্গে সম্পর্কে রাখবেন না। তাঁরা এই কঠিন সময় রাজার পরিবারের পাশেই দাঁড়াবেন। 


```