Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯ বছরের পড়ুয়াকে ধর্ষণ! চারমাস পর নির্যাতিতার অভিযোগে গ্রেফতার ছাত্রনেতা, আবারও সেই ওড়িশা

ঘটনার পরপরই নির্যাতিতা থানায় যাননি। তাঁর কথায়, 'ভয়ে এতদিন চুপ ছিলেন। পরে সাহস করে থানায় লিখিত অভিযোগ করেছি।' উদিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

১৯ বছরের পড়ুয়াকে ধর্ষণ! চারমাস পর নির্যাতিতার অভিযোগে গ্রেফতার ছাত্রনেতা, আবারও সেই ওড়িশা

গ্রেফতার ছাত্রনেতা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 July 2025 11:49

দ্য ওয়াল ব্যুরো: ১৯ বছরের এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল ওড়িশা ছাত্র কংগ্রেসের সভাপতি উদিত প্রধানকে (Rape Allegation against Congress Student Leader)। ভুবনেশ্বরের মানচেশ্বর থানার পুলিশ রবিবার রাতেই বাড়ি থেকে তাঁকে পাকড়াও করে। ধৃতকে সোমবার আদালতে তোলা হতে পারে বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা তরুণী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, গত ১৮ মার্চ ওই তরুণী তাঁর দুই বন্ধুর সঙ্গে ভুবনেশ্বরের (Bhubaneswar) মাস্টার ক্যান্টিন এলাকায় উদিত প্রধানের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে উদিতের গাড়িতে করে সবাই নয়াপল্লির একটি হোটেলে যান।
 

হোটেলে পৌঁছে বাকিরা মদ্যপান করলেও তরুণী সেসবের মধ্যে ছিলেন না। তিনি দাবি করেছেন, অভিযুক্ত উদিত তাঁকে একটি সফট ড্রিংক অফার করেন। সেই পানীয়তেই মাদকজাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। সেই পানীয় খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তিনি ঝিমিয়ে পড়েন, মাথা ঘুরতে থাকে। অসুস্থ বোধ হওয়ায় তিনি বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু উদিত এবং অন্যরা তাঁকে বাড়ি ফিরতে বাধা দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অচৈতন্য হয়ে পড়েন।

জ্ঞান ফিরলে তরুণী আশঙ্কা করেন, তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন, 'মুখ খুললে ভয়ংকর পরিণতি হবে, এই হুমকিও দিয়েছেন উদিত।

তবে ঘটনার পরপরই নির্যাতিতা থানায় যাননি। তাঁর কথায়, 'ভয়ে এতদিন চুপ ছিলেন। পরে সাহস করে থানায় লিখিত অভিযোগ করেছি।' উদিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।

একের পর এক নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় ওড়িশা। ফকির মোহন কলেজের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এক অধ্যাপকের বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। অত্যাচার সহ্য করতে না পেরে কলেজে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন নির্যাতিতা। ৯৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার ক'দিন পরই মৃত্যু হয় তাঁর।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশার আরও এক কলেজে অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। এছাড়া, গত শনিবার পুরীতে তিনজন দুষ্কৃতী ১৫ বছরের এক নাবালিকাকে দিনের আলোয় রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো মর্মান্তিক ঘটনাও দেখা গিয়েছে।


```