Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বার বার কলিং বেল বাজানোয় রেগে গেলেন মুম্বইয়ের ব্যক্তি, ডেলিভারি বয়কে ভয় দেখাতে শূন্যে গুলি

জেরায় ব্যক্তি স্বীকার করেন, তিনি ওষুধ অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি বয়ের ব্যবহারে রেগে যান।

বার বার কলিং বেল বাজানোয় রেগে গেলেন মুম্বইয়ের ব্যক্তি, ডেলিভারি বয়কে ভয় দেখাতে শূন্যে গুলি

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 August 2025 17:05

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের লোয়ার প্যারোলে এক ডেলিভারি বয়ের বারবার কলিংবেল বাজানোতে বিরক্ত হয়ে এয়ারগান চালালেন ব্যক্তি। তবে গুলি শূন্যে ছোঁড়া হয়েছিল, ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তের নাম সৌরভ কুমার অবিনাশ কুমার সিং (৩৫)। স্থানীয় একটি দোকান থেকে তিনি ফোনে ওষুধ অর্ডার করেছিলেন। কিন্তু পরে দাবি করেন, ডেলিভারি বয় যে প্যাকেট নিয়ে এসেছেন তা ভুল। সেই নিয়েই শুরু হয় তর্কাতর্কি। এরপরই ক্ষিপ্ত হয়ে এয়ারগান দিয়ে গুলি চালান তিনি।

অভিযোগকারী ডেলিভারি বয়ের দাবি, প্যাকেট ফেরত নিতে অস্বীকার করার পাশাপাশি অভিযুক্ত বারবার দরজার বেল বাজাতে থাকেন, তাতেই ক্ষুব্ধ হন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অভিযুক্ত ও ডেলিভারি বয় দু’জনকেই থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

জেরায় সৌরভ স্বীকার করেন, তিনি সত্যিই ওষুধ অর্ডার করেছিলেন। তবে ডেলিভারি বয়ের ব্যবহারে রেগে যান।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


```