কলা দেখিয়ে রহমতুল্লাহ শিশুটিকে কাছের একটা নির্জন এলাকায় টেনে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 May 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। কলা খাওয়ার লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এক ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। গ্রামবাসীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কড়পা জেলার ঘটনা। পুলিশ জানাচ্ছে, তিন বছরের ওই শিশু পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে লোকজনের মাঝেই খেলা করছিল নিজের মনে। হঠাৎ করে স্থানীয় এক ব্যক্তি এসে তাকে কলা খাওয়ার লোভ দেখায়।
কলা দেখিয়ে রহমতুল্লাহ শিশুটিকে কাছের একটা নির্জন এলাকায় টেনে নিয়ে যায়। সেখানেই ধর্ষণ করে খুন করে বলে অভিযোগ।
পরিবারের লোকজন শিশুটিকে খুঁজে না পেয়ে গ্রামে খুঁজতে বের হন। অনেক্ষণ পর একটি ঝোপ থেকে দেহ উদ্ধার হয়। বিষয়টা জানাজানি হয়েছে দেখে পালানোর চেষ্টা করে রহমতুল্লাহ। কিন্তু ধরে ফেলে গ্রামবাসীরা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয় বোঝার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।