পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষী টহলদারির সময় অভিযুক্তকে দেখতে পায়। পাকড়াও করা হয় তাঁকে। সিসিটিভি খতিয়ে দেখলে যুবকের কীর্তি ফাঁস হয়।

ছবি- গুগল
শেষ আপডেট: 24 May 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারের সুযোগ নিয়ে রাইডিং ট্রেনিং অ্যাকাডেমিতে ঢুকে ঘোড়াকে ধর্ষণের অভিযোগ। পুলিশের জালে অভিযুক্ত। গত ১৭ মে নাগপুরের গীতিখাদান এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (Nagpur Man Arrested)।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তারক্ষী টহলদারির সময় অভিযুক্ত ছোট্যা সুন্দর খোবরাগাদে-কে দেখতে পায়। পাকড়াও করা হয় তাঁকে। সিসিটিভি খতিয়ে দেখলে যুবকের কীর্তি ফাঁস হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেফতার (Arrest) করেছে তাঁকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পশুদের উপর হিংসা প্রতিরোধক আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ন্যাক্কারজনক ঘটনার উদাহরণ দেশ এবং দেশের বাইরে আগেও একাধিকবার মিলেছে। ২০২৩ সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পাঁচ জনের বিরুদ্ধে একটি ঘোড়াকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ধৃতদের বয়স ছিল ২০ থেকে ২৩-এর মধ্যে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয়েছিলেন পশুপ্রেমীরা। ভিডিও-তে দেখা যায়, এক যুবক ঘোড়াটির উপর যৌন নির্যাতন (Sexually Assaulting a Horse) চালাচ্ছেন। অন্য একজন ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। বাকিরা এই কাজে তাঁদের উৎসাহ দিচ্ছেন।
২০২২ সালে আমেরিকার (America) একটি ঘটনা সামনে আসে। ঘোড়াকে ধর্ষণের অভিযোগে জিন মারি বুগোমা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ২০২০-র জুন থেকে ২১-এর ফেব্রুয়ারি, আট মাসে একাধিকবার ধর্ষণ আস্তাবলের ঘোড়াদের সঙ্গে এই জঘন্য কাজটি করেন। জেরায় অপরাধ স্বীকার করেছিলেন বুগোমা। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে নগ্ন অবস্থায় ঘুরতে দেখেন আস্তাবলের মালিক। এরপরই তিনি লক্ষ্য করেছিলেন দুটি ঘোড়া আহত। প্রথমে আন্দাজ করতে না পারলেও পরে তাদের শারীরিক পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে তাদের উপর যৌন নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। কয়েকদিনের মধ্যেই বুমোগাকে হাতেনাতে ধরে ফেলেন আস্তাবলের মালিক। প্রথমে অস্বীকার করলেও ডিএনএ পরীক্ষায় ধৃতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আদালত তাকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দাবি তুলেছিলেন, এই ঘৃণ্য অপরাধের জন্য দশ বছরের শাস্তি যথেষ্ট নয়।