Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দেশ জুড়ে ৮ কোটি টাকার ভুয়ো ডাকটিকিট চক্রের হদিশ! মুম্বই থেকে গ্রেফতার ৩ অভিযুক্ত

চিঠি পরীক্ষা করার সময় খামের ওপর আটকানো নকল ডাকটিকিটগুলি ডাক বিভাগের কর্মকর্তাদের চোখে পড়ে। 

দেশ জুড়ে ৮ কোটি টাকার ভুয়ো ডাকটিকিট চক্রের হদিশ! মুম্বই থেকে গ্রেফতার ৩ অভিযুক্ত

গ্রাফিক্স - শুভ্র শর্ভিন

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 October 2025 18:36

দ্য ওয়াল ব্যুরো: দেশ জুড়ে নকল ডাকটিকিট চক্রের (Fake Postal Stamps racket) হদিশ মিলল। এই চক্র দিল্লি (Delhi) ও বিহার (Bihar) থেকে পরিচালনা করা হচ্ছিল বলে সূত্রের খবর। ৮ কোটি টাকার (8 crores fake postal stamp scam) এই বেআইনি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ (Mumbai Police)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম রাকেশ বিন্দ, শামসুদ্দিন আহমেদ এবং শাহিদ রেজা। রাকেশ, শামসুদ্দিন পেশায় ব্যবসায়ী এবং শাহিদ ক্লার্কের কাজ করেন। বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কীভাবে ধরা পড়ল এই চক্র?

মুম্বই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্তরা ভুয়ো ডাকটিকিটগুলি (Fake postal stamps) আসলের অর্ধেক দামে বিক্রি করতেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে প্রায় ৮ কোটি টাকার লেনদেনের হদিশ পাওয়া গেছে।

চিঠি পরীক্ষা করার সময় খামের ওপর আটকানো নকল ডাকটিকিটগুলি ডাক বিভাগের কর্মকর্তাদের চোখে পড়ে। একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, “সারা দেশের অন্যান্য কোনও ডাক জালিয়াতির সঙ্গে এই র‍্যাকেটের কোনও যোগাযোগ রয়েছে কিনা, তা যাচাই করে দেখা হচ্ছে।”

সরকারি সূত্রে খবর, এই ভুয়ো ডাকটিকিট কারা কিনছে, কারা এই চক্রের সঙ্গে যুক্ত সদ্যদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ এবং ডাক বিভাগ। সাধারণ মানুষকে বারবার ডাকটিকিট যাচাই করার পরামর্শের পাশাপাশি সন্দেহজনক যেকোনও কার্যকলাপ কাছের পোস্ট অফিস বা ডাকঘরে জানানোর জন্য সতর্ক করছে ডাক বিভাগ।


```