Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লক্ষ সমর্থক সামলাতে ৫০০০ পুলিশ! বেঙ্গালুরুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, কী বললেন কোহলি

যেখানে দেশজুড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ লক্ষ সমর্থক রয়েছে সেখানে বিজয় উৎসবে উপচে পড়া ভিড় হবে, জানার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি? উঠছে সেই প্রশ্নও।

 লক্ষ সমর্থক সামলাতে ৫০০০ পুলিশ! বেঙ্গালুরুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, কী বললেন কোহলি

চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ইতি উতি পড়ে রয়েছে মৃত, আহতদের চপ্পল!

শেষ আপডেট: 5 June 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো: চোখের পলকে আইপিএল জয়ের উৎসব (IPL Champions) বদলে গেছে বিষাদে। বেঙ্গালুরুতে পদপিষ্টের (Bengaluru Stampede) ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। হাসপাতালে যমে-মানুষে টানাটানি অবস্থা আরও অনেকের। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ইতি উতি পড়ে রয়েছে মৃত, আহতদের চপ্পল! গোটা ঘটনায় প্রশ্নের মুখে কর্ণাটক সরকার। সরকারের তরফে ইতিমধ্যে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে একগুচ্ছ প্রশ্ন।

মঙ্গলবার রাতে পঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ফাইনালে ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছর পর প্রথমবার ট্রফি পাওয়ার আনন্দে চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে দেশজুড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লক্ষ লক্ষ সমর্থক রয়েছে সেখানে বিজয় উৎসবে উপচে পড়া ভিড় হবে, জানার পরও কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন রাখা হয়নি? উঠছে সেই প্রশ্নও।

ঘটনায় গভীর শোকপ্রকাশ করে সোশ্যাল মাধ্যমে বিরাট কোহলি লিখেছেন, "অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা! কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না।"

ইতিমধ্যে নিরাপত্তার গলদের কথা স্বীকার করে নিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, ‘আমরা জনতাকে নিয়ন্ত্রণ করার সময়ই পাইনি'। উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, নিরাপত্তার জন্য ৫ হাজার পুলিশকর্মীর ব্যবস্থা করা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, স্টেডিয়ামের বাইরে আগে থেকেই কাতারে কাতারে সমর্থকের ভিড় ছিল। বিরাট বাহিনী পৌঁছতেই সেই ভিড়ের বাঁধন ভেঙে যায়। স্বল্প পরিসর গেট দিয়ে ভেতরে ঢোকার জন্য ধাক্কা দিতে শুরু করেন জনতা। অথচ শুরুর দিকে ভিড় সামলানোর পরিবর্তে পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। এমনকী পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও অভিযোগ। হাসপাতালের বেডে শুয়ে আরসিবির এক জখম সমর্থক সংবাদসংস্থাকে জানিয়েছে, পুলিশের লাঠিচার্জের জেরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। 
বাইরের এই পরিস্থিতির মধ্যেও স্টেডিয়ামের ভেতরে অবশ্য বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে আনন্দ উৎসব। যা নিয়েও উঠছে প্রশ্ন।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে কর্ণাটক সরকার। অন্যদিকে গোটা ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যে স্টেডিয়ামে ৩৩ হাজার সমর্থকের বসার ব্যবস্থা রয়েছে, সেখানে ২ লক্ষ সমর্থক জড় হয়ে গেল, অথচ এ ব্যাপারে প্রশাসন সময় থাকতে কেন প্রয়োজনীয় পদক্ষেপ করল না, উঠছে প্রশ্ন।


```