Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সম্ভাবনা, বৈঠক মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে

অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে আগেই জানিয়েছিল রাজ্য।

 বাংলায় সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের সম্ভাবনা, বৈঠক মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে

ফাইল ছবি।

শেষ আপডেট: 4 June 2025 20:09

দ্য ওয়াল ব্যুরো: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে আগেই জানিয়েছিল রাজ্য। এবার সেমিকন্ডাক্টর শিল্পেও (Semiconductor Industry) বাংলায় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হল। সম্প্রতি এ ব্যাপারে মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে (US Consul General) বৈঠক হয়েছে নবান্নের।

সূত্রের খবর, ওই বৈঠকে Global Foundries, নামে একটি আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা কলকাতায় তাঁদের একটি সেন্টার তৈরির পরিকল্পনা নিয়েছে। এখানে ফ্যাব-লেস’ (fabrication-less) ডিজাইন, টেস্টিং ও গবেষণা কেন্দ্র গড়ে তুলবে তারা। 

আগামীদিনে এখানে ফ্যাব্রিকেশন ইউনিটও গড়ে তুলতে চায় এই সংস্থা। Global Foundries মূলত স্মার্টফোন, কম্পিউটার ও গাড়ির জন্য ব্যবহৃত মাইক্রোচিপ তৈরি করে।

জানা যাচ্ছে, সংস্থার জন্য সল্টলেকের আইটি পার্কে ইতিমধ্যে ১৩ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ ও হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, আরও ১৯ হাজার বর্গফুট জায়গার জন্য তাঁরা অনুরোধ করেছেন। বিষয়টি বিবেচনাধিন রয়েছে। 

ওই বৈঠকে আরও কয়েকটি স্টার্টআপ, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প সংস্থা বাংলায় সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক Santech Global Inc সংস্থাও।

নবান্নের এক কর্তা বলেন, বাংলায় নতুন নতুন শিল্প সংস্থার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রযুক্তিনির্ভর এই শিল্পে নতুন কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্য সরকার ‘Global Capability Centre Policy (GCC Policy)’ তৈরি করছে।


```