Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

Bihar SIR: ভোটার তালিকা থেকে বাদ পড়লে আধার ব্যবহার করে দাবি জানানো যাবে, জানালেন সিইও

এখনও স্পষ্ট নয়, এই প্রক্রিয়ায় আধারের পাশাপাশি কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্য কোনও কাগজপত্র দেখাতে হবে কিনা।

Bihar SIR: ভোটার তালিকা থেকে বাদ পড়লে আধার ব্যবহার করে দাবি জানানো যাবে, জানালেন সিইও

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 August 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তর্বর্তী নির্দেশে নড়েচড়ে বসল বিহারের নির্বাচন কমিশন (Bihar Election Commission)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) বিনোদ সিং গুঞ্জিয়াল জানিয়ে দিলেন, খসড়া ভোটার তালিকা (Voter List) থেকে যাঁদের নাম বাদ গেছে, তাঁরা আধার কার্ড (Aadhaar Card) দেখিয়ে পুনরায় দাবি জানাতে পারবেন।

এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাদ পড়া ভোটাররা তাঁদের ইপিক (EPIC) নম্বরের মাধ্যমে তালিকাভুক্তির অবস্থা ও বাদ যাওয়ার কারণ জানতে পারবেন। ১ অগস্ট প্রকাশিত খসড়া তালিকায় বাদ পড়াদের নাম ব্লক অফিস, পঞ্চায়েত অফিস, পুরসভা এবং প্রতিটি বুথে টাঙানো হয়েছে। অসন্তুষ্ট ব্যক্তিরা আধার কার্ডের কপি দিয়ে দাবি জানাতে পারবেন।

তবে এখনও স্পষ্ট নয়, এই প্রক্রিয়ায় আধারের পাশাপাশি কমিশনের নির্ধারিত ১১টি নথির মধ্যে অন্য কোনও কাগজপত্র দেখাতে হবে কিনা।

এর আগে রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, বিশেষ নিবিড় সংশোধনের (SIR) প্রথম পর্যায়ে ৬৫ লক্ষ নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে ৩৬ লক্ষকে দেখানো হয়েছে অন্যত্র স্থায়ীভাবে চলে গেছে বলে, আর ২২ লক্ষকে মৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কারা বাদ পড়েছেন এবং কেন তাঁদের নাম মুছে ফেলা হয়েছে, তার বিস্তারিত প্রকাশ করতে হবে। এর পরই কমিশন তথ্য সামনে আনে।

তবে বিরোধীরা অভিযোগ তুলেছে, বহু ক্ষেত্রে ‘মৃত’ বলে যাঁদের নাম কাটা হয়েছে, তাঁরা আসলে জীবিত। ফলে এই বিশেষ সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক গলদ হয়েছে বলেই দাবি বিরোধীদের।

বিহারের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৮৯ লক্ষ। এর মধ্যে প্রথম খসড়া তালিকায় নাম রয়েছে ৭ কোটি ২৪ লক্ষের। বাদ পড়েছেন প্রায় ৬৫ লক্ষ মানুষ।


```