Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'আমেরিকা ছিল আমেরিকাতেই!' সংঘর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি ফের নস্যাৎ করলেন জয়শঙ্কর

জয়শঙ্কর জানান, সংঘর্ষবিরতি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল ঠিকই, কিন্তু কোনও দেশই এ বিষয়ে মধ্যস্থতা করেনি।

'আমেরিকা ছিল আমেরিকাতেই!' সংঘর্ষবিরতিতে ট্রাম্পের মধ্যস্থতার দাবি ফের নস্যাৎ করলেন জয়শঙ্কর

জয়শঙ্কর

শেষ আপডেট: 22 May 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষবিরতির বিষয়ে স্পষ্ট বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নেদারল্যান্ডস-ভিত্তিক সম্প্রচার সংস্থা এনওএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেন, 'এই সংঘর্ষবিরতিতে কোনও আন্তর্জাতিক মধ্যস্থতা ছিল না, বরং ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়।'

তিনি বলেন, 'অনেকেই বলছেন, আমেরিকা মধ্যস্থতা করেছে। কিন্তু সত্যিটা হল, পাকিস্তানের সেনাবাহিনী ১০ মে হটলাইনের মাধ্যমে আমাদের জানায় তারা গুলি চালানো বন্ধ করতে চায়। আমরা তাতে সাড়া দিই। এটা একান্তই আমাদের ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়, বাইরের কেউ এতে যুক্ত ছিল না।'

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় মৃত্যু হয় ২৬ জনের। নিরীহ মানুষের মৃত্যু হওয়ায় ভারত 'অপারেশন সিঁদুর' শুরু করে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (PoK) ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়, খতম হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনের ১০০-রও বেশি সদস্য।

তারপর পাল্টা পাকিস্তান একাধিকবার হামলার চেষ্টা করে ভারতে। পাঞ্জাব, রাজস্থান, কাশ্মীর-সহ একাধিক এলাকায় ড্রোন আক্রমণ প্রতিহত করে ভারতীয় সেনা। টানা চারদিন এমন চলার পর অবশেষে সংঘর্ষবিরতি ঘোষণা করে দুই দেশ। কিন্তু আশ্চর্যজনকভাবে এদেশের তরফে সরকারিভাবে কিছু জানানোর আগেই টুইট করে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেবিষয় নিয়েই শুরু হয় বিতর্ক। বিরোধীরাও কটাক্ষ করতে পিছপা হয়নি।

জয়শঙ্কর সেই সমস্ত কটাক্ষের জবাব দেন। অপারেশন সিঁদুর নিয়ে বলেন, 'এই অভিযান চালিয়ে যাওয়ার একটি কৌশলগত তাৎপর্য আছে। ২২ এপ্রিলের মতো ঘটনা ঘটলে, আমরা চুপ করে থাকব না। জঙ্গিদের যেখানে পাওয়া যাবে, সেখানেই তাদের নির্মূল করা হবে– সেটা যদি পাকিস্তানও হয়, তাহলেও।'

তবে তিনি পরিষ্কার করে দেন যে, অপারেশন সিঁদুর সক্রিয় থাকা মানে এই নয় যে আমরা লড়াই করছি। এখন আমরা সংঘর্ষবিরতির মধ্যে রয়েছি। কাজেই এই অভিযান আপাতত স্থগিত রয়েছে।

জয়শঙ্কর জানান, সংঘর্ষবিরতি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল ঠিকই, কিন্তু কোনও দেশই এ বিষয়ে মধ্যস্থতা করেনি। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্স যথাক্রমে তাঁকে ও প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন। তবে তাঁদের ভূমিকা শুধুই উদ্বেগ প্রকাশ এবং পরিস্থিতি জানার মধ্যে সীমাবদ্ধ ছিল।

তিনি অশান্তি চলাকালীন সকলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন, যদি পাকিস্তান যুদ্ধ থামাতে চায়, তাহলে তাদের সেনাপ্রধানকে এদেশের সেনাপ্রধানকে ফোন করে সেটা বলতে হবে এবং সেটাই হয়েছে।

সংঘর্ষবিরতিতে মধ্যস্ততা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি খারিজ করেছেন বিদেশমন্ত্রী। সাফ জানিয়ে দিয়েছেন, এটা একান্তই ভারত ও পাকিস্তানের বিষয়। দিল্লি এই সমস্যা দ্বিপাক্ষিকভাবেই সমাধান করতে চায়।

কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের দৃঢ় অবস্থান জানিয়ে জয়শঙ্কর বলেন, 'কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। কোনও দেশ তার নিজস্ব ভূখণ্ড নিয়ে আলোচনা করে না। কাশ্মীরের একটি অংশ ১৯৪৭-৪৮ সাল থেকে পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে। আমরা তাদের সঙ্গে সেই অংশ কখন ফিরিয়ে দেবে, তা নিয়েই আলোচনা করতে আগ্রহী। প্রায় স্বাধীনতার সময় থেকেই পাকিস্তান ছদ্মবেশী হামলা চালিয়ে এসেছে। তারা বলত উপজাতিরা এসেছে। পরে দেখা যেত ওরা ছিল পাকিস্তানের সেনা, কেউ ইউনিফর্মে, কেউ নয়।'

বিদেশমন্ত্রী চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন, নিয়ন্ত্রণরেখা (LoC) বা কাশ্মীরের প্রশাসনিক কাঠামো কোনওটিই পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয় নয়। ভারত ভূখণ্ড নিয়ে কোনও দর কষাকষি হবে না।


```