Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

পহেলগাম হামলা হয়েছেই পাক সেনাপ্রধানের 'চরমপন্থী ধর্মনীতি'র কারণে: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

২২ এপ্রিল, কাশ্মীরের বৈসরন উপত্তকার পহেলগামে যে নৃশংস জঙ্গি হামলা (Pahalgam Attack) হয়েছে তার নেপথ্যে রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) 'চরমপন্থী ধর্মনীতি'। মুনিরের এহেন ধর্মনীতির কারণেই ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি করলেন  ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

পহেলগাম হামলা হয়েছেই পাক সেনাপ্রধানের 'চরমপন্থী ধর্মনীতি'র কারণে: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

এস জয়শঙ্কর ও আসিম মুনির

শেষ আপডেট: 22 May 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: ২২ এপ্রিল, কাশ্মীরের বৈসরন উপত্তকার পহেলগামে যে নৃশংস জঙ্গি হামলা (Pahalgam Attack) হয়েছে তার নেপথ্যে রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের (Asim Munir) 'চরমপন্থী ধর্মনীতি'। মুনিরের এহেন ধর্মনীতির কারণেই ২৬ জন নিরীহ মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি করলেন  ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমে কথা বলার সময় বিদেশমন্ত্রী বলেন, সম্প্রতি যে ভারত-পাকিস্তান সামরিক সংঘাত হয়েছে তার শুরুটা হয়েছিল পহেলগামের বর্বরোচিত সন্ত্রাসী হামলার ফলে। যে ২৬ জনকে চিহ্নিত করে হত্যা করা হয়েছিল তাঁরা সকলেই সাধারণ মানুষ।

জয়শঙ্করের অভিযোগ, পহেলগাম হামলার কয়েক দিন আগেই মুনির দ্বিজাতি তত্ত্বের প্রসঙ্গ তুলে ধর্মীয় ভেদাভেদে উস্কানি দিয়েছিলেন। যে কারণে সম্প্রতি মুনিরকে ফিল্ড মার্শাল পদে বসানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভা।

ওই সংবাদমাধ্যমে কথা বলতে বলতে কাশ্মীর সমস্যার বিষয়টিও উঠে আসে। সেই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রী বলেন, এটা বুঝতে হলে পাকিস্তানের দৃষ্টিভঙ্গি থেকে গোটা বিষয়টা দেখতে হবে। বিশেষ করে তাদের সেনাপ্রধান মুনিরের দৃষ্টিভঙ্গি থেকে। পহেলগামে যেভাবে আক্রমণ করা হয়েছিল, তার সঙ্গে মুনিরের 'চরম ধর্মনীতির' পরিষ্কার যোগ আছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের শান্তি ফেরাতে যে মধ্যস্থতার ক্রেডিট নিতে চাইছেন তাও বুঝিয়ে দিলেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর দাবি, যুদ্ধবিরতি প্রত্যক্ষভাবে দুই দেশের সরাসরি আলোচনার ফলাফল। কোনওরকম তৃতীয় পক্ষের হস্তক্ষেপের দ্বারা ঘোষিত নয়।


```