Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মনরেগার নাম পরিবর্তন করে লোকসভায় পাশ নতুন ‘জিরামজি’ বিল, কপি ছিঁড়ে প্রতিবাদ বিরোধীদের

ধ্বনিভোটে বিলটি গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার সারা দিনের জন্য লোকসভার (Parliament) অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।

মনরেগার নাম পরিবর্তন করে লোকসভায় পাশ নতুন ‘জিরামজি’ বিল, কপি ছিঁড়ে প্রতিবাদ বিরোধীদের

বিরোধীদের প্রতিবাদ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 December 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: বিরোধীদের তীব্র আপত্তি ও হইচইয়ের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নতুন ‘জিরামজি’ (G RAM G) বিল। ধ্বনিভোটে বিলটি গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার সারা দিনের জন্য লোকসভার (Parliament) অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার।

কেন্দ্রের লক্ষ্য ১০০ দিনের কাজের প্রকল্পকে নতুন আইনি কাঠামোর আওতায় আনা। সেই উদ্দেশ্যেই মঙ্গলবার লোকসভায় পেশ করা হয় ‘বিকশিত ভারত, গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’, সংক্ষেপে ‘জিরামজি’ (MGNREGA)।

বৃহস্পতিবার সকাল থেকেই সংসদ চত্বরে গান্ধীর (Mahatma Gandhi) নাম বাদ দেওয়ার প্রতিবাদে মিছিল করেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। অধিবেশন শুরু হতেই গান্ধীর ছবি হাতে নিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। বিলের কপি ছেঁড়া হয়। বিতর্কে অংশ নেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, ডিএমকে-র টিআর বালু ও সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব।

তাঁদের দাবি ছিল, এত গুরুত্বপূর্ণ বিল সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে বিস্তারিত আলোচনা করা হোক। তবে শেষ পর্যন্ত স্লোগান ও প্রতিবাদের মধ্যেই ধ্বনিভোটে বিলটি পাশ করানো হয়। সূত্রের খবর, বৃহস্পতিবারই বিলটি রাজ্যসভায় তোলা হতে পারে। শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন হওয়ায় বিরোধীদের আশঙ্কা, দ্রুততার সঙ্গে উচ্চকক্ষেও বিলটি পাশ করানো হতে পারে।

এত দিন এই প্রকল্পটি পরিচিত ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ২০০৫— অর্থাৎ মনরেগা (MGNREGA) নামে। প্রস্তাবিত আইনে গান্ধীর নাম বাদ পড়ায় বিরোধী শিবিরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। পাশাপাশি, বছরে কাজের দিন ১০০ থেকে বাড়িয়ে ১২৫ করার প্রস্তাব থাকলেও প্রকল্পের ব্যয়ের ৪০ শতাংশ রাজ্যগুলির ঘাড়ে চাপানোর বিষয়টিও আপত্তির কেন্দ্রে।

কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের অভিযোগ, প্রকল্পের নাম থেকে গান্ধীর নাম বাদ দেওয়া মানে জাতির জনকের অবমাননা। যদিও এই অভিযোগ খারিজ করে শিবরাজের পাল্টা বক্তব্য, নরেন্দ্র মোদীর সরকার গান্ধীর আদর্শ মেনেই উন্নয়ন ও কর্মসংস্থানের পথে হাঁটছে।

প্রকল্পের নাম পরিবর্তন নিয়ে সংসদে প্রিয়ঙ্কা গান্ধী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের মধ্যে তীব্র বাক্‌বিতণ্ডা হয়। প্রিয়ঙ্কা কটাক্ষ করে বলেন, “এই সরকারের সব কিছুর নাম বদলানোর এক অদ্ভুত নেশা রয়েছে।” জবাবে শিবরাজ বলেন, কংগ্রেসই অতীতে নানা প্রকল্পের নাম নেহরুর নামে বদল করেছে। তাঁর আরও দাবি, ২০০৫ সালে ইউপিএ সরকারের সময় প্রকল্প চালু হলেও ২০০৯ সালের লোকসভা ভোটের আগে রাজনৈতিক কারণে গান্ধীর নাম জুড়ে দেওয়া হয়েছিল।


```