রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণির যাত্রীর জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে লাগেজের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

শেষ আপডেট: 17 December 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনে যাত্রার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ সঙ্গে থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে (excess baggage charges Indian Railways), এ কথা স্পষ্ট করে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। বুধবার লোকসভায় তিনি জানান, রেলের নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণির যাত্রীর জন্য বিনামূল্যে বহনযোগ্য লাগেজের (train luggage rules India) একটি নির্দিষ্ট সীমা রয়েছে। সেই সীমা অতিক্রম করলে লাগেজের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।
সাংসদ ভেমিরেড্ডি প্রভাকর রেড্ডি জানতে চেয়েছিলেন, বিমানবন্দরের মতো করেই কি ট্রেন যাত্রীদের জন্য লাগেজ সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল? সেই প্রশ্নের উত্তর এই মন্তব্য করেন রেলমন্ত্রী (railway minister statement)।
শ্রেণিভিত্তিক লাগেজের সীমা কী?
লিখিত উত্তরে অশ্বিনী বৈষ্ণব জানান, বর্তমানে যাত্রীরা তাঁদের সঙ্গে ট্রেনের কামরার ভিতরে যে লাগেজ বহন করতে পারেন, তার জন্য শ্রেণিভিত্তিক সর্বোচ্চ সীমা নির্ধারিত রয়েছে। সেই সঙ্গে একটি টেবিল আকারে প্রতিটি শ্রেণির জন্য ফ্রি অ্যালাওয়্যান্স ও সর্বোচ্চ অনুমোদিত সীমা তুলে ধরা হয়।
রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী,
সেকেন্ড ক্লাস যাত্রী
স্লিপার ক্লাস যাত্রী
এসি থ্রি টিয়ার ও চেয়ার কার
ফার্স্ট ক্লাস ও এসি টু টিয়ার
এসি ফার্স্ট ক্লাস
রেলমন্ত্রী স্পষ্ট করে বলেন, সর্বোচ্চ সীমার মধ্যেই বিনামূল্যের অ্যালাওয়্যান্স অন্তর্ভুক্ত থাকে।
অতিরিক্ত লাগেজ নিলে কী নিয়ম?
অশ্বিনী বৈষ্ণব জানান, যাত্রীরা চাইলে তাঁদের নির্ধারিত ফ্রি অ্যালাওয়্যান্সের বেশি লাগেজও সঙ্গে নিয়ে যেতে পারেন, তবে তা অবশ্যই শ্রেণিভিত্তিক সর্বোচ্চ সীমার মধ্যে হতে হবে। এই ক্ষেত্রে যাত্রীকে লাগেজ ভাড়ার দেড় গুণ (১.৫ গুণ) হারে চার্জ দিতে হবে।
কোন ধরনের ব্যাগ কামরায় নেওয়া যাবে?
রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী - ট্রাঙ্ক, স্যুটকেস বা বাক্স, যার দৈর্ঘ্য: ১০০ সেমি, প্রস্থ: ৬০ সেমি, উচ্চতা: ২৫ সেমি -এর মধ্যে থাকলে, সেগুলি ব্যক্তিগত লাগেজ হিসেবে কামরার ভিতর বহন করা যাবে।
তবে যদি কোনও লাগেজের মাপ এই তিনটির মধ্যে একটিও নির্ধারিত সীমা ছাড়িয়ে যায়, তাহলে সেই লাগেজ আর যাত্রীর কামরায় রাখা যাবে না।
বড় লাগেজ কোথায় যাবে?
রেলমন্ত্রী জানান, নির্ধারিত মাপের বেশি লাগেজ হলে তা অবশ্যই ব্রেক ভ্যান (SLR) বা পার্সেল ভ্যানে বুক করে পাঠাতে হবে। যাত্রীদের কামরায় এই ধরনের বড় লাগেজ বহনের অনুমতি নেই।
এছাড়াও তিনি স্পষ্ট করে বলেন, পণ্যসামগ্রী বা বাণিজ্যিক মালপত্র কোনওভাবেই ব্যক্তিগত লাগেজ হিসেবে কামরায় বহন করা যাবে না।
রেলের পুরনো নিয়মই বহাল
অশ্বিনী বৈষ্ণব আরও জানান, রেলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সীমার বেশি লাগেজ ব্রেক ভ্যানেই বহন করা হয়, এবং তারও একটি সর্বোচ্চ সীমা রয়েছে। সেই সীমার মধ্যেই অতিরিক্ত লাগেজ বুক করতে হয়।
অর্থাৎ, লাগেজ নিয়ে বিমানবন্দরের মতো সম্পূর্ণ নতুন কোনও নিয়ম নয়, রেলের পুরনো নীতিই আরও স্পষ্টভাবে যাত্রীদের সামনে তুলে ধরা হল সংসদে।