Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বছরশেষে রেল-ধাক্কা! দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা

বছরশেষে যখন ভ্রমণের চাপ তুঙ্গে, তখন ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে যাত্রী মহলে।

  বছরশেষে রেল-ধাক্কা! দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল, রইল তালিকা

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 December 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বর পড়লেই বেড়ানোর পরিকল্পনা। কারও পাহাড়, কারও আবার সমুদ্র। কিন্তু বছরশেষের সেই আনন্দের মরশুমেই ধাক্কা দিল রেল (Several South Eastern Railway trains cancelled)। 

দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর ও আদ্রা ডিভিশনে (Kharagpur and Adra divisions) একাধিক ট্রেন বাতিলের জেরে ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। শুধু দূরপাল্লার যাত্রী নয়, বিপাকে পড়তে পারেন নিত্যযাত্রীরাও।

রেলের তরফে জানানো হয়েছে, শীতের মরশুমে পরিকাঠামোগত কাজের জন্যই এই সিদ্ধান্ত। তবে তার প্রভাব যে সরাসরি পড়বে যাত্রীদের উপর, তা মানছেন রেল আধিকারিকরাও। অনেক ক্ষেত্রেই বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

খড়্গপুর ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল বা পরিবর্তিত?

১৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত মিলবে না ৬৮৪০৭/৬৮৪০৮ বালেশ্বর–ভুবনেশ্বর–বালেশ্বর মেমু এক্সপ্রেস।

২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর–ভদ্রক–বালেশ্বর মেমুও থাকবে না।

 ১৮০৩৭/১৮০৩৮ খড়্গপুর–জাজপুর কেওনঝড় রোড–খড়্গপুর এক্সপ্রেস ২৪ ডিসেম্বর চলবে না।

২১ থেকে ৩০ ডিসেম্বর ভদ্রকের বদলে বালেশ্বর পর্যন্ত চলবে ৬৮০৪৯/৬৮০৫০ খড়্গপুর–ভদ্রক–খড়্গপুর মেমু।

আদ্রা ডিভিশনে বাতিল ট্রেনের তালিকা

১৬ ডিসেম্বর চলবে না  ৬৮০৪৫/৬৮০৪৬ আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার।

একইভাবে ২১ ডিসেম্বর বন্ধ থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বরাভূম–আদ্রা মেমু প্যাসেঞ্জার।

১৬ ও ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে না ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু প্যাসেঞ্জার।

নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, আগেই এই কাজের কথা জানানো হলেও বিকল্প ব্যবস্থা তেমনভাবে করা হয়নি। ফলে যাঁরা প্রতিদিন অফিস বা ব্যবসার প্রয়োজনে আদ্রা ও খড়্গপুর ডিভিশনের ট্রেনে যাতায়াত করেন, তাঁদের সময় এবং পকেট—দুটোরই উপর বাড়তি চাপ পড়ছে। অনেককেই বাধ্য হয়ে বাস বা অন্য পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে।

বছরশেষে যখন ভ্রমণের চাপ তুঙ্গে, তখন ট্রেন বাতিলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভ বাড়ছে যাত্রী মহলে।


```