Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

সরস্বতী পুজোর কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার নতুন তারিখ কবে?

সরস্বতী পুজোর (Saraswati Puja) কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন (JEE Main)। 

সরস্বতী পুজোর কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার নতুন তারিখ কবে?

গ্রাফিক্স: দ্য ওয়াল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 January 2026 17:28

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর (Saraswati Puja) কারণে পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন (JEE Main)। আগামী ২৩ জানুয়ারি ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও বিশেষ দিন হওয়ার কারণে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন তারিখ কবে হবে, তা পরে জানানো হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

এনটিএ জানিয়েছে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের কাছ থেকে একাধিক আবেদন ও অনুরোধ পাওয়া গিয়েছিল। সেই বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই দিন বাংলায় যাঁদের জিইই (মেন) পরীক্ষায় বসার কথা ছিল, তাঁদের অন্য একটি দিনে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, জিইই (মেন) ২০২৬ সেশন ১-এর জন্য আগে থেকেই যে পরীক্ষার দিনগুলি ঘোষণা করা হয়েছে, তার মধ্যেই পরীক্ষার্থীদের বিকল্প তারিখ বরাদ্দ করা হবে। অর্থাৎ, ২৩ জানুয়ারির বদলে ওই তালিকাভুক্ত অন্য কোনও দিনে তাঁরা পরীক্ষা দিতে পারবেন।

এনটিএ আরও জানিয়েছে, এই সংক্রান্ত কোনও প্রশ্ন বা সমস্যার জন্য পরীক্ষার্থীরা এনটিএ হেল্পডেস্কে সরাসরি মেসেজ করতে পারেন অথবা ই-মেল করতে পারেন jeemain@nta.ac.in ঠিকানায়। প্রয়োজনে ০১১-৪০৭৫৯০০০ নম্বরেও যোগাযোগ করা যাবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি নিজে হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে প্রতিবাদ জানান। তার ফলেই পরীক্ষার্থীদের জন্য বিকল্প পরীক্ষার দিন রাখার ব্যবস্থা করা হয়েছে। এতে করে পড়ুয়াদের ওই দিন সরস্বতী পুজোয় অংশ নেওয়ার সুযোগ মিলবে।

বিষয়টি নিয়ে গত ৯ তারিখ কেন্দ্রীয় শিক্ষা সচিবকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। বৃহস্পতিবার জয়েন্ট (মেইন) এর পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনিও।

আগামী ২৩ জানুয়ারি জেইই (মেন) পরীক্ষার দিন নির্ধারণ করায় কেন্দ্র–রাজ্য টানাপড়েনের পরিস্থিতি তৈরি হয়েছিল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র ঘোষিত সূচি অনুযায়ী ওই দিনেই পরীক্ষা নেওয়ার কথা, অথচ একই দিনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী ও সরস্বতী পুজো। এই কারণে পশ্চিমবঙ্গে সরকারি ছুটি থাকায় পরীক্ষার দিন পরিবর্তনের দাবি জানায় রাজ্য সরকার।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রথমবার জেইই (মেন) পরীক্ষার সূচি প্রকাশ করেছিল এনটিএ। পরে ৯ জানুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। সেই সঙ্গে প্রকাশিত হয় পরীক্ষার্থীদের ‘এগ্‌জামিনেশন সিটি স্লিপ’। তাতেই স্পষ্ট হয়ে যায়, ২৩ জানুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে রাজ্য শিক্ষা দফতরের তরফে এনটিএ-কে চিঠি পাঠানো হয়। রাজ্যের দাবি, সর্বভারতীয় স্তরের কোনও পরীক্ষার দিন নির্ধারণের আগে সংশ্লিষ্ট রাজ্যে গুরুত্বপূর্ণ উৎসব বা ছুটির বিষয়টি বিবেচনা করা উচিত। অভিযোগ, সে সব উপেক্ষা করেই একতরফা ভাবে দিন ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই চিঠির কোনও জবাব পাওয়া যায়নি।

এনটিএ-র প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, চলতি বছরের ২১ থেকে ২৯ জানুয়ারির মধ্যে জেইই (মেন) পরীক্ষা আয়োজন করা হয়। এর মধ্যে বিই ও বিটেক কোর্সের প্রথম পত্রের পরীক্ষা নির্ধারিত হয় ২১, ২২, ২৩, ২৪ এবং ২৮ জানুয়ারি। এই ২৩ তারিখের পরীক্ষাই পিছিয়ে গেল।


```