Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ট্রাম্প, পুতিন, মোদীর ‘তেলবাজি’র চু-কিতকিত খেলা ছুঁচোবাজি হয়ে ঢুকে পড়তে চলেছে হেঁসেলঘরে

রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার উপর বাণিজ্যিক অবরোধের আঁচে সেঁকতে হবে দ্রব্যমূল্যের রুটি। 

ট্রাম্প, পুতিন, মোদীর ‘তেলবাজি’র চু-কিতকিত খেলা ছুঁচোবাজি হয়ে ঢুকে পড়তে চলেছে হেঁসেলঘরে

আপাতত জাহাজটি ডেনমার্ক ও জার্মানির মধ্যবর্তী ফেহমার্ন বেল্ট স্ট্রেইট-এর দিকে পুরো ইউ-টার্ন নিয়ে নিয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 November 2025 10:31

দ্য ওয়াল ব্যুরো: এতদিন ছিল ওয়াশিংটন, মস্কো ও নয়াদিল্লির চু-কিতকিত খেলা। কিন্তু এবার ছুঁচোবাজি হয়ে সরাসরি ঢুকে পড়তে চলেছে দেশের হেঁসেলঘরেও। রাশিয়ার কাছ থেকে ভারতের জ্বালানি তেল কেনার উপর বাণিজ্যিক অবরোধের আঁচে সেঁকতে হবে দ্রব্যমূল্যের রুটি। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ভারত মঞ্চে অভিনয় চালিয়ে গেলেও, অন্তঃপুর থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে। সুতরাং, তার নিশ্চিত প্রভাব পড়বে দেশের বাজারে।

রাশিয়া থেকে অতি সস্তায় জ্বালানি তেলের সরবরাহ বন্ধ হতে বসায়, দেশীয় বাজারে তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু, সামনে বিহার বিধানসভা নির্বাচনের কারণে গলার কাঁটা গলাতেই আটকে রেখে ঢোঁক গিলে চলেছে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে তেল-গ্যাসের দাম বাড়লে হু-হু করে বেড়ে যাবে বাজারদর। আর জিএসটি কাঠামো বদলের গ্যাস বেলুন একেবার ফুস হয়ে যাবে।

রাশিয়ার বৃহৎ অপরিশোধিত তেলের জাহাজ ফিউরিয়া, যাতে উরালের ৭৩০,০০০ ব্যারেল তেল রয়েছে, সেটি আসছিল গুজরাতের সিক্কা বন্দরে। কিন্তু গত ২৮ অক্টোবর থেকে বাল্টিক সাগরে সেটি থমকে দাঁড়িয়ে রয়েছে রুশ অবরোধের জেরে। একটি ইংরেজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আপাতত জাহাজটি ডেনমার্ক ও জার্মানির মধ্যবর্তী ফেহমার্ন বেল্ট স্ট্রেইট-এর দিকে পুরো ইউ-টার্ন নিয়ে নিয়েছে।

জাহাজ ট্র্যাককারী দুটি সংস্থা জানিয়েছে, ওটি এখনও ওই এলাকায় থাকলেও ভারতের দিকে আসার সম্ভাবনা কম। কারণ রুশ রোজনেফট সংস্থা এবং জাহাজটি ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের কালো তালিকাভুক্ত রয়েছে। ট্র্যাকিং সংস্থা জানিয়েছে, রাশিয়া-ভারত তেল বাণিজ্য এর ফলে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরেকটি সংবাদমাধ্যমের খবর হচ্ছে, গত ২২ অক্টোবর ট্রাম্প প্রশাসন রোজনেফট এবং লুকওয়েল সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই অবরোধের ফলে ভারতে জ্বালানি বাণিজ্যের উপর প্রভাব ফেলতে শুরু করবে আগামী ২১ নভেম্বর থেকে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন জানিয়ে দিয়েছে, তারা আন্তর্জাতিক নিয়মবিধি মেনে চলতে বাধ্য। তেল সংশোধনাগারের পদস্থ কর্তারা জানান, রাশিয়ার তেল থেকে যে রাজস্ব বাঁচত তা কমবেই।

সূত্রে জানা গিয়েছে, ২৭ অক্টোবরে সপ্তাহে রাশিয়া থেকে কেবলমাত্র ১.১৯ মিলিয়ন ব্যারেল তেল রাশিয়া থেকে এসেছে। যেখানে তার দুসপ্তাহ আগেও দিনপ্রতি ১.৯৫ মিলিয়ন ব্যারেল তেল আসত।


```