জম্মু ও কাশ্মীরের গান্দেরবালে সেনা অভিযানে এক জঙ্গি খতম, তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা জোরদার করে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 April 2026 10:14
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের জঙ্গি দমন অভিযান। গান্দেরবাল (Ganderbal) জেলার আরহামা (Arhama) এলাকায় রাতভর সংঘর্ষে এক জঙ্গি খতম (Terrorist Killed) হয়েছে বলে বুধবার জানাল ভারতীয় সেনা (Indian Army)। তবে অভিযান এখনও চলছে, গোটা এলাকাজুড়ে তল্লাশি জারি রয়েছে।
সেনা সূত্রে খবর, মঙ্গলবার রাতেই ‘অপ আরহামা’ (Op Arahama) নামে যৌথ অভিযান শুরু হয়। সন্দেহজনক গতিবিধির (Suspicious Movement) খবর পেয়ে ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাতে নামে বাহিনী। অভিযানে অংশ নেয় ভারতীয় সেনার দুটি অসম রেজিমেন্ট (Assam Regiment), জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) এবং সিআরপিএফ (CRPF)।
তল্লাশির সময়ই নিরাপত্তা বাহিনীর নজরে আসে সন্দেহজনক নড়াচড়া। চ্যালেঞ্জ করতে জঙ্গিরা গুলি চালায়। পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর গুলির লড়াইয়ের (Intermittent Firing) এক জঙ্গিকে খতম করা হয়।
শ্রীনগর (Srinagar)-ভিত্তিক চিনার কর্পস (Chinar Corps) এক্সে (X) পোস্ট করে জানায়, “৩১ মার্চ রাতে গুলির লড়াই চলাকালীন নতুন করে সাজানো হয় কর্ডন (Cordon)। সেনা ক্যালিব্রেটেড রেসপন্স (Calibrated Response) দেয়, তাতেই এক জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।”
বুধবারও পুরো এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ (CASO) জারি রয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের দাবি, এলাকা সম্পূর্ণ জঙ্গি মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
উল্লেখ্য, এর কয়েক সপ্তাহ আগেই বারামুল্লা (Baramulla) জেলার উরি (Uri) সেক্টরে একই ধরনের অভিযানে এক পাকিস্তানি (Pakistani Terrorist) জঙ্গিকে খতম করা হয়। ১৪ ও ১৫ মার্চের মাঝরাতে ‘বুচার’ (Buchhar) এলাকায় অনুপ্রবেশের (Infiltration Attempt) চেষ্টা ঠেকাতে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
বারবার সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা এবং অভ্যন্তরে জঙ্গি সক্রিয়তার ইঙ্গিত মিলতেই নিরাপত্তা বাহিনী এখন আরও সতর্ক। গান্দেরবালের এই অভিযান সেই সতর্কতারই অংশ বলেই মনে করছে প্রশাসন।