Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, ২ সন্দেহভাজনকে আটক করল পুলিশ

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ভর দুপুরে বিস্ফোরণে চাঞ্চল্য। জামাই মসজিদের কাছে বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আটক ২ সন্দেহভাজন। 

 

ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, ২ সন্দেহভাজনকে আটক করল পুলিশ

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 11 September 2025 16:49

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বিস্ফোরণ। বৃহস্পতিবার ডুমরি মহল্লায় জামা মসজিদের কাছে হঠাৎই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জম্মু ও কাশ্মীর পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

কিছুদিন আগে আম আদমি পার্টির (AAP) একমাত্র বিধায়ক মেহরাজ মালিককে জননিরাপত্তা আইনে (PSA) গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে সরকারি এক আধিকারিককে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর আগে ডোডা জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছিলেন মালিক।

ডোডার জেলা শাসক হরবিন্দর সিং সোমবার বলেন, 'মালিক নিয়মিতভাবে প্ররোচনামূলক ভাষণ দিচ্ছিলেন এবং ফেসবুক লাইভ করে ভুল তথ্য ছড়াচ্ছিলেন। এতে জনশৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল। প্রশাসনের যে কোনও আইনি পদক্ষেপকে তিনি মিথ্যে অভিযোগ ছড়ানোর হাতিয়ার বানাচ্ছিলেন এবং যুব সমাজকে উসকে দিচ্ছিলেন।'

এই প্রেক্ষিতেই মালিককে আটক করে পুলিশ। সেই উত্তেজনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ডোডায়।

পুলিশের প্রাথমিক অনুমান, আইইডি বিস্ফোরণ হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। 


```