Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন প্রান্তে! গুজরাত পুলিশের জালে অস্ত্র-সহ তিন

দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলার ছক ছিল। গুজরাত পুলিশের হাতে ধরা পড়ল তিন সন্দেহভাজন জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র। 

বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল দেশের বিভিন্ন প্রান্তে! গুজরাত পুলিশের জালে অস্ত্র-সহ তিন

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 9 November 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে বড়সড় নাশকতার চক্রান্ত ভেস্তে দিল পুলিশ। রবিবার গুজরাত অ্যান্টি টেররিজম স্কোয়াড (Gujarat ATS) অস্ত্র-সহ তিনজনকে গ্রেফতার করেছে আমদাবাদ (Ahmedabad) থেকে। গত এক বছর ধরে এদের গতিবিধির উপর নজর রাখছিল গোয়েন্দারা। অভিযোগ, এরা অস্ত্র সরবরাহের সময় ধরা পড়ে এবং দেশের বিভিন্ন অংশে জঙ্গি হামলার পরিকল্পনা করছিল।

গুজরাত এটিএস এক বিবৃতিতে জানিয়েছে, ‘তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছি আমরা। তারা গত এক বছর ধরে নজরে ছিল। অস্ত্র সরবরাহের সময় ধরা পড়ে। ওদের লক্ষ্য ছিল দেশজুড়ে একাধিক জঙ্গি হামলা চালানো।’ জানা গেছে, ধৃতদের মধ্যে দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা, তৃতীয়জন অন্ধ্রপ্রদেশের। এখনও পর্যন্ত তল্লাশি চলছে, আরও তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা।

এদিকে, নতুন একটি গোয়েন্দা রিপোর্টে সতর্কবার্তা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir), গোপন সূত্রে খবর রয়েছে, সেখানে জঙ্গি কার্যকলাপ চলছে। রিপোর্ট অনুযায়ী, লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) এবং জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) ফের সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে ভারতে। পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) এবং বিশেষ বাহিনী এসএসজি (SSG)-র সক্রিয় সমর্থনেই চলছে এই পুনর্গঠনের চেষ্টা।

উল্লেখ্য, ছয় মাস আগেই ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) শুরু করে পহেলগামে (Pahalgam) পাকিস্তান- সমর্থিত জঙ্গিদের নেটওয়ার্ক ভাঙার জন্য। কিন্তু এবার নতুন রিপোর্ট বলছে, সীমান্তের ওপারে ফের সক্রিয় হচ্ছে সেই জঙ্গি গোষ্ঠীগুলি।

গোয়েন্দা সূত্রে খবর, সেপ্টেম্বর থেকে সীমান্ত এলাকায় ড্রোনের তৎপরতা বেড়েছে। এই ড্রোনগুলির মাধ্যমে পাহাড়ি অঞ্চলের ওপর নজরদারি চলছে, যেখানে সম্ভাব্য আত্মঘাতী হামলা বা অস্ত্রবাহী ড্রোন হামলার পরিকল্পনা থাকতে পারে। গোয়েন্দাদের ধারণা, লস্করের এক কুখ্যাত জঙ্গি শমশের এই ড্রোন অপারেশনের নেতৃত্ব দিচ্ছে।

এছাড়া, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (PoK) ফের নড়েচড়ে বসেছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (BAT)। এই দলে থাকে প্রাক্তন এসএসজি কম্যান্ডো ও প্রশিক্ষিত জঙ্গিরা। ভারতীয় নিরাপত্তা সূত্র বলছে, তাদের এই পুনর্বিন্যাসের মানে হতে পারে সীমান্তে হঠাৎ হামলা বা অনুপ্রবেশের চেষ্টা বাড়বে আগামী মাসগুলোতে।

সব মিলিয়ে, গুজরাত থেকে কাশ্মীর, দুই প্রান্তেই নতুন করে সক্রিয় হচ্ছে জঙ্গি নেটওয়ার্ক। গোয়েন্দারা বলছেন, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে, কিন্তু বিপদের ইঙ্গিত স্পষ্ট।


```