Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অসমে বিস্ফোরণ, মধ্যরাতে উড়ে গেল রেললাইনের অংশ, নাশকতার ছক ছিল বলে সন্দেহ

ওই সময় এলাকা দিয়ে যাচ্ছিল চিনি ভর্তি একটি মালবাহী ট্রেন। হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেন চালক। এরপর ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের অংশ এবং স্লিপারে ক্ষতি হয়েছে - যা দেখে প্রাথমিকভাবে বিস্ফোরণের সন্দেহ হয়।

অসমে বিস্ফোরণ, মধ্যরাতে উড়ে গেল রেললাইনের অংশ, নাশকতার ছক ছিল বলে সন্দেহ

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 October 2025 10:58

দ্য ওয়াল ব্যুরো: অসমের (Assam) কোকরাঝাড়ের কাছে রেললাইনে বিস্ফোরণে (Blast at Rail Track) চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বুধবার রাত প্রায় ১টার সময়, আলিপুরদুয়ার রেল ডিভিশনের সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যবর্তী এলাকায়।

রেল সূত্রে জানা গেছে, ওই সময় এলাকা দিয়ে যাচ্ছিল চিনি ভর্তি একটি মালবাহী ট্রেন (Sugar Loaded Train)। হঠাৎ তীব্র ঝাঁকুনি অনুভব করেন ট্রেন চালক। এরপর ট্রেন থামিয়ে পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের অংশ এবং স্লিপারে ক্ষতি হয়েছে - যা দেখে প্রাথমিকভাবে বিস্ফোরণের সন্দেহ হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজ্য পুলিশ, রেল সুরক্ষা বাহিনী (RPF) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাতভর তদন্ত চলে। রেললাইন মেরামতির কাজ শেষ হয় ভোর ৫টা ২৫ মিনিটে, এরপরই স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।

তবে ঘটনার জেরে প্রায় আটটি ট্রেনের গতি ব্যাহত হয়। ওই রুটে নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই গোটা অংশে টহলদারি বাড়ানো হয়েছে।

প্রাথমিক অনুমান, এটি একটি স্থানীয় অঞ্চলে তৈরি বিস্ফোরক হতে পারে। যদিও এখনও পর্যন্ত কেউ ঘটনার দায় স্বীকার করেনি। তদন্ত চলছে বিস্ফোরণের উৎস ও উদ্দেশ্য ঘিরে।

এই ঘটনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। অনেকেই এটিকে নাশকতার ছক বলে অনুমান করছেন। 


```