Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

লাভ জিহাদ, বহুবিবাহ বন্ধে আইন করছে অসমের বিজেপি সরকার! ভোট মেরুকরণের অঙ্ক, বলছে বিরোধীরা

লাভ জিহাদ বন্ধে উত্তরপ্রদেশের পর বিজেপি শাসিত একাধিক রাজ্য আইন করেছে। বিজেপির দাবি, মুসলিম পুরুষেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে। ‌এটা ধর্মান্তকরণের এক কৌশল।‌ বিজেপি, এটা কি লাভ জিহাদ বলে থাকে।

লাভ জিহাদ, বহুবিবাহ বন্ধে আইন করছে অসমের বিজেপি সরকার! ভোট মেরুকরণের অঙ্ক, বলছে বিরোধীরা

হিমন্ত বিশ্ব শর্মা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 23 October 2025 10:21

দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আইন করতে চলেছে অসমের বিজেপি সরকার (Assam BJP)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma) জানিয়েছেন আগামী মাসে বিধানসভায় দুটি বিল এনে লাভ জিহাদ (Love Jihad) এবং বহুবিবাহ (Polygamy) আইনি বন্ধ করে দেওয়া হবে। বিধানসভার শীতকালীন অধিবেশনে আদিবাসী চা শ্রমিকদের জমির অধিকার দেওয়ার বিলও পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লাভ জিহাদ বন্ধে উত্তরপ্রদেশের পর বিজেপি শাসিত একাধিক রাজ্য আইন করেছে। বিজেপির দাবি, মুসলিম পুরুষেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে। ‌এটা ধর্মান্তকরণের এক কৌশল।‌ বিজেপি, এটা কি লাভ জিহাদ বলে থাকে। ‌২০১৭ সালে উত্তরপ্রদেশে প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে যোগী আদিত্যনাথ লাভ জিহাদ বন্ধে আইন করেন। ‌উত্তরপ্রদেশে দেখাদেখি বিজেপি শাসিত একাধিক রাজ্য একই পথে হাটে। ‌ সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে অসম। ‌

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুদিন ধরেই বলে আসছেন রাজ্যে মুসলিমদের জনসংখ্যা দ্রুতহারে বাড়ছে। এর ফলে রাজ্যের জন বিন্যাসের যে পরিবর্তন দেখা দিচ্ছে তা বড় ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তিনি বারে বারেই মুসলিম সমাজকে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আর্জি জানিয়ে আসছিলেন।

এর আগে দু'বছর ধরে রাজ্যে কম বয়সে বিয়ে আটকাতে পদক্ষেপ করে তার সরকার। ১৮ বছরের কম বয়সি বিবাহিত নারীর স্বামীদের গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই মুসলিম সমাজের প্রতি একাধিক বিয়ে বন্ধের আর্জি জানিয়ে আসছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী। তার সরকারের বক্তব্য এর ফলে জনসংখ্যার বৃদ্ধি ঘটে এবং বহু নারীর জীবন বিপন্ন হয়।

বিরোধী দলগুলি এবং রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে পড়ছে অসম সরকারের এই সিদ্ধান্তের পিছনে ভোট মেরুকরণের অঙ্ক কাজ করছে। বহুদিন ধরেই অসম সরকার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসংখ্যা বৃদ্ধির মতো ইস্যুতে মুসলিম সমাজকে কাঠগড়ায় তুলে আসছে। হিন্দু ভোটকে বিজেপির পক্ষে এককাট্টা করতেই মুসলিমদের নিশানা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের একাংশের অভিযোগ। অসমের জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ সংখ্যালঘু। বিধানসভার দুটি নির্বাচনে বিজেপি সেখানে স্বস্তিদায়ক মার্জিন এর জয় লাভ করে সরকার পরিচালনা করছে। ‌

তবে বিগত নির্বাচন গুলি তুলনায় অসমে কংগ্রেস এবার ভাল অবশ্যই আছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে লোকসভার উপ দল‌নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগনের পুত্র গৌরব গগৈকে দল প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেওয়ার পরই হাত শিবির নতুন করে সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। মনে করা হচ্ছে সেই কারণেই বিধানসভা ভোটের চার-পাঁচ মাস আগে সংখ্যালঘুদের জন্য অস্বস্তির কারণ হতে পারে এমন দুটি আইন পাস করাতে চলেছে বিজেপি সরকার। ‌


```