ফ্যাশন বা উপহারের তালিকায় সময়ের সঙ্গে ছোটখাটো পরিবর্তন আসলেও এক জিনিস অচল- সোনপাপড়ি। কাজু বরফি ও লাড্ডুর মতোই সোনপাপড়ি দীপাবলির আনন্দের অংশ হয়ে উঠেছে। প্রতি বছর বাজারে ঝকঝকে প্যাকেট চোখে পড়ে, আর সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে এই মিষ্টি নিয়ে কৌতুক ও মিম।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 October 2025 18:50
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলি মানেই আলো, মিষ্টিমুখ আরও কত কী...। প্রতি বছর ভারতবাসী এই উদযাপন করে আনন্দ, হাসি আর একতার সঙ্গে। ঘর পরিষ্কার, সাজানো থেকে উপহার কেনা, প্রদীপ জ্বালা ও অতিথিদের আপ্যায়ণ- এইসব রীতিনীতির কোনও পরিবর্তন হয়নি (Diwali Rituals)। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার যুগে পোশাক বা উপহারের তালিকায় ছোটখাটো পরিবর্তন আসলেও একটি জিনিস অপরিবর্তিত রয়ে গিয়েছে। সেটি হল সোনপাপড়ি (Soan Papdi for Diwali Sweets)।
ফ্যাশন বা উপহারের তালিকায় সময়ের সঙ্গে ছোটখাটো পরিবর্তন আসলেও এক জিনিস অচল- সোনপাপড়ি। কাজু বরফি ও লাড্ডুর মতোই সোনপাপড়ি দীপাবলির আনন্দের অংশ হয়ে উঠেছে। প্রতি বছর বাজারে ঝকঝকে প্যাকেট চোখে পড়ে, আর সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে এই মিষ্টি নিয়ে কৌতুক ও মিম। ছোট-বড় সবাই এর স্বাদ উপভোগ করে, এবং এটি উৎসবের আনন্দকে আরও মধুর করে তোলে।
সোনপাপড়ির ইতিহাস
সোনপাপড়ি আগে পরিচিত ছিল ‘সোহান’ নামে। কয়েকজন ব্যবসায়ীর হাত ধরে এটি ভারতে এসেছে। ঘি, বেসন ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি খুব দ্রুত ভারতীয়দের পছন্দের হয়ে ওঠে। হালকা ওজনের কারণে উৎসবের সময় উপহার হিসেবে দেওয়াও সহজ হয়।
৯০-এর দশক বা তার আগে রঙিন বাক্স ও প্যাকেজিং এই মিষ্টিকে সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় করে তোলে। এরপর দেশে এর উৎপাদনও বেড়ে যায়। ইতিহাসবিদদের একাংশের মতে, সোনপাপড়ির সঙ্গে ইরানের যোগ রয়েছে। আবার কেউ কেউ বিশ্বাস করেন, এটির জন্ম রাজস্থানে। অনেকেই আবার বলেন, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব বা উত্তরপ্রদেশেই এই মিষ্টি প্রথম তৈরি হয়।
সহজলভ্যতা ও জনপ্রিয়তা
সোনপাপড়ি (Soan Papdi) শুধু মজাদারই নয়, সহজলভ্যও। সুপারমার্কেট, স্থানীয় মিষ্টির দোকান, অনলাইন ডেলিভারি বা রাস্তার ছোট স্টলে—সব জায়গায় পাওয়া যায়। বাজেটের মধ্যেও চলে আসে। বড় পরিবার বা অফিসে একাধিক বাক্স দেওয়ার সময় এটিই সবচেয়ে জনপ্রিয় পছন্দ।
সোনপাপড়ি শুধু মিষ্টি নয়, এটি শৈশবের স্মৃতি ও পারিবারিক ঐতিহ্যের প্রতীক। হালকা, মুখে মিশে যাওয়া স্বাদ বহু মানুষের মনে আনন্দ ও নস্টালজিয়া জাগায়। তাই দীপাবলিতে সোনপাপড়ি ছাড়া উৎসব যেন অসম্পূর্ণ।