Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

রাধিকা হত্যাকাণ্ডে নতুন মোড়: মেয়েকে পেছন থেকে নয়, বুকে পর পর ৪টে গুলি করেছিলেন বাবা!

টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (Radhika Yadav) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তে (Autopsy Report) উঠে এসেছে যে, রাধিকার শরীরে চারটি বুলেটের চিহ্ন রয়েছে—সবই বুকের সামনের দিকে। 

রাধিকা হত্যাকাণ্ডে নতুন মোড়: মেয়েকে পেছন থেকে নয়, বুকে পর পর ৪টে গুলি করেছিলেন বাবা!

ফাইল ছবি

শেষ আপডেট: 11 July 2025 19:15

দ্য ওয়াল ব্যুরো: টেনিস খেলোয়াড় রাধিকা যাদব (Radhika Yadav) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। ময়নাতদন্তে (Autopsy Report) উঠে এসেছে যে, রাধিকার শরীরে চারটি বুলেটের চিহ্ন রয়েছে—সবই বুকের সামনের দিকে। অথচ এফআইআরে তাঁর বাবা দীপক যাদব দাবি করেছিলেন, তিনি পেছন থেকে গুলি চালিয়েছিলেন এবং তিনটি গুলি লাগে। এই দাবি এখন প্রশ্নের মুখে।

সরকারি হাসপাতালের বোর্ড সদস্য ও সার্জন ডা. দীপক মাথুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “রাধিকাকে সামনে থেকে চারবার গুলি করা হয়েছে। সবকটি বুলেট বুক লক্ষ্য করে ছোঁড়া হয়”। ময়নাতদন্তের পর বুলেটগুলি বের করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের এফআইআরে লেখা হয়েছে, দীপক যাদব নিজেই মেনে নিয়েছেন যে তিনি পেছন থেকে গুলি চালান। কিন্তু ময়নাতদন্তের এই প্রতিবেদনের সঙ্গে সেই বয়ানের সঙ্গে স্পষ্ট ফারাক রয়েছে। ফলে রাধিকার মৃত্যুর প্রকৃত পরিস্থিতি নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।

২৫ বছর বয়সি জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Tennis Player Radhika Yadav Murder Case) বৃহস্পতিবার সকালে তাঁর নিজের বাড়িতেই গুলি করে খুন করা হয়। পুলিশের সূত্রে প্রথমে দাবি করা হয়, গ্রামের লোকের টিপ্পনিতে বিরক্ত হয়ে দীপক বারবার মেয়েকে টেনিস অ্যাকাডেমি বন্ধ করতে বলেন। কিন্তু রাধিকা তাতে রাজি হননি। সেই বিরোধই নাকি পরিণত হয় খুনে।

আরও একটি দিক উঠে এসেছে—রাধিকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা। সম্প্রতি একটি মিউজিক ভিডিও ‘কারওয়াঁ’-তে তাঁকে দেখা গিয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, সেই ভিডিও এবং রাধিকার সোশ্যাল মিডিয়া উপস্থিতির সঙ্গে এই হত্যার কোনও যোগসূত্র আছে কি না।

এই ঘটনা এখন নতুন মোড় নিয়েছে। তদন্তকারীরা দীপক যাদবের বয়ান ও ময়নাতদন্তের তথ্যের মধ্যে ফারাক নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন।


```