Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'মদ খাইয়ে জোর করে...', লিফট চাওয়াই হল কাল! চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

হরিয়ানার সোনিপতে অফিস থেকে ফেরার পথে এক তরুণীর সঙ্গে চলন্ত গাড়িতে তিন যুবকের হামলার অভিযোগ। এক অভিযুক্ত গ্রেফতার, দুইজন এখনও পলাতক। পুলিশের তল্লাশি চলছে।

'মদ খাইয়ে জোর করে...', লিফট চাওয়াই হল কাল! চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 January 2026 10:03

দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার সোনিপতে গত বুধবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অফিস থেকে বেরিয়ে গ্রামের বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় থাকা এক তরুণীকে তিন যুবক ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয়, এবং এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হরিয়ানার আইটিআই চকে ওই তরুণী অফিস থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাঁর নিজ গ্রামের বাড়ি ফিরতে যাওয়ার কথা ছিল। এই সময় তিন যুবক তার কাছে এসে নিজেদের গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন এবং বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লিফট দেওয়ার প্রস্তাব দেন। তরুণী তাদের কথা বিশ্বাস করে গাড়িতে ওঠেন।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, যুবকরা জোর করে তরুণীকে মদ্যপান করান। এর পর তিনি অচেতন হয়ে পড়লে তিন যুবক ধর্ষণ করেন। পরে তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর তরুণী পরিবারের সদস্যদের সব ঘটনা জানান, এবং সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ তদন্তে নেমে শনিবার এক অভিযুক্ত সুমিতকে গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিক নিধি নয়ন জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত আরও দু’জন যুবক এখনও পলাতক, তাদের খুঁজে বের করার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে।


```