Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, ব্যাহত বিমান চলাচল, যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন এয়ার ইন্ডিয়ার

ফ্লাইট দেরি ও বাতিলের আশঙ্কায় যাত্রীদের জন্য জরুরি নির্দেশিকা জারি এয়ার ইন্ডিয়ার। যাত্রার আগে জেনে নিন সব আপডেট।

কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, ব্যাহত বিমান চলাচল, যাত্রীদের জন্য বিশেষ গাইডলাইন এয়ার ইন্ডিয়ার

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 18 January 2026 08:43

দ্য ওয়াল ব্যুরো: হাড়কাঁপানো শীত আর ঘন কুয়াশার দাপটে কার্যত বিপর্যস্ত উত্তর ভারত-সহ রাজধানী দিল্লি (Delhi fog)। রবিবার সকালেও দিল্লির আকাশ কুয়াশার ঘন চাদরে ঢাকা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এর জেরে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি বিমানবন্দর (Delhi Airport) কর্তৃপক্ষ ও এয়ার ইন্ডিয়া। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইতিমধ্যেই জরুরি ট্রাভেল অ্যাডভাইজারি (Air India advisory) জারি করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় একাধিক ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন হতে পারে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি তাদের বিশেষ ‘ফগ-কেয়ার’ উদ্যোগ চালু করেছে। কুয়াশার কারণে যেসব ফ্লাইট বাতিল বা দেরিতে চলবে, সেই যাত্রীরা অতিরিক্ত কোনও খরচ ছাড়াই ফ্লাইটের সময় পরিবর্তন করতে পারবেন। এমনকি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিলেও কোনও পেনাল্টি ছাড়াই সম্পূর্ণ টাকা ফেরত পাওয়া যাবে।

অন্যদিকে, দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের অনুরোধ করেছে, বিমানবন্দরে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে।

সামনেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই কারণে দিল্লি শহর ও বিমানবন্দর চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা ও বাড়তি নিরাপত্তার কারণে চেক-ইন প্রক্রিয়ায় স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগতে পারে। তাই যাত্রীদের হাতে বাড়তি সময় রেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

কুয়াশার পাশাপাশি দিল্লির বায়ুদূষণও উদ্বেগজনক আকার নিয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীতে বায়ুর গুণমান সূচক বা AQI পৌঁছেছে ৪২৮-এ, যা ‘অতি ভয়ানক’ স্তরের মধ্যে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফে ইতিমধ্যেই দূষণবিরোধী বিধিনিষেধ ‘গ্র্যাপ-৪’ (GRAP Stage IV) কার্যকর করা হয়েছে।


```