Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কখনও বাতিল, কখনও দেরি, ইন্ডিগোর গাফিলতিতেই দিনের পর দিন যাত্রী-ভোগান্তি! ২২ কোটি জরিমানা করল DGCA

 যাত্রীদের ভোগান্তির কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে সংস্থার পরিকল্পনায় বড় ভুল, সফটওয়্যার সমস্যা, নিয়ম মানতে গাফিলতি এবং শীর্ষ কর্তাদের নজরদারির অভাব (IndiGo Service disruption)।

কখনও বাতিল, কখনও দেরি, ইন্ডিগোর গাফিলতিতেই দিনের পর দিন যাত্রী-ভোগান্তি! ২২ কোটি জরিমানা করল DGCA

ইন্ডিগোকে ২২ কোটি টাকা জরিমানা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 22:06

দ্য ওয়াল ব্যুরো: গতবছর ডিসেম্বরের শুরু থেকেই দেশের সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবায় ব্যাঘাত ঘটে (IndiGo Crisis)। কার্যত বিপর্যয় নেমে আসে। যা কয়েক সপ্তাহ পর্যন্ত যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। হাজার-হাজার ফ্লাইট বাতিল ও দেরিতে চলার পর যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জন্য কঠোর ব্যবস্থা নিল ভারতের বেসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA fine IndiGo)।  

সূত্রে খবর, যাত্রীদের ভোগান্তির কারণ হিসেবে তদন্তে উঠে এসেছে সংস্থার পরিকল্পনায় বড় ভুল, সফটওয়্যার সমস্যা, নিয়ম মানতে গাফিলতি এবং শীর্ষ কর্তাদের নজরদারির অভাব (IndiGo Service disruption)। তারপরই ইন্ডিগোর ওপর মোট ২২.২০ কোটি টাকা জরিমানা ও শীর্ষ কর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী ঘটেছিল সেই সময়ে?

ডিসেম্বরের ৩ থেকে ৫ তারিখের মধ্যে মাত্র তিন দিনে ইন্ডিগো বাতিল করে ২ হাজার ৫০৭টি ফ্লাইট (IndiGo cancellations December 2025), আর ১ হাজার ৮৫২টি ফ্লাইট দেরিতে ছাড়ে। ফলে দেশজুড়ে ৩ লাখের বেশি যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়েন। এত বড় বিপর্যয়ের কারণ জানতে DGCA একটি চার সদস্যের কমিটি গঠন করে।

তদন্তে কী পাওয়া গেল?

রিপোর্টে দেখা গেছে,

  • ইন্ডিগো অত্যধিক ফ্লাইট চালানোর চেষ্টা করছিল, ফলে জরুরি বিকল্প ব্যবস্থা রাখেনি
  • নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (Flight Duty Time Limit) নিয়ম মানা হয়নি
  • পাইলট ও ক্রুদের শিডিউল তৈরি হয়েছে কাজ ফোকাস করে, তাঁদের বিশ্রামের সময়কে প্রাধান্য দিয়ে রোস্টার সঠিকভাবে পরিকল্পনা করা হয়নি
  • সফটওয়্যার ছিল দুর্বল, সময়মতো সিদ্ধান্ত নেওয়ার মতো সক্ষমতা ছিল না
  • শীর্ষ কর্মকর্তাদের নজরদারি ও প্রস্তুতি ছিল অত্যন্ত দুর্বল

এ সব মিলেই ডিসেম্বরে প্রায় মাসজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ইন্ডিগো কর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা?

DGCA বেশ কয়েকজন শীর্ষ কর্তাকে সতর্ক করেছে-

  • সিইওকে অপারেশন তদারকিতে ত্রুটির জন্য সতর্কবার্তা
  • সিওও-কে (accountable manager) শীতকালীন সূচি ভুলভাবে মূল্যায়নের দায়ে সতর্ক করা হয়েছে
  • অপারেশন কন্ট্রোলের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে বর্তমান দায়িত্ব থেকে সরানোর নির্দেশ
  • রোস্টার ম্যানেজমেন্ট, ক্রু প্ল্যানিং এবং ফ্লাইট অপারেশনের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকেও সতর্ক করা হয়েছে।
  • ইন্ডিগোকে নির্দেশ দেওয়া হয়েছে তারা নিজেরাও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

জরিমানার অঙ্ক এত বেশি কেন?

DGCA জানিয়েছে,

  • ৬টি আলাদা নিয়ম লঙ্ঘনের জন্য ১.৮ কোটি টাকা
  • ৬৮ দিন ধরে নতুন FDTL নিয়ম না মানায় প্রতিদিন ৩০ লাখ হিসেবে ২০.৪ কোটি টাকা
  • মোট জরিমানা দাঁড়ায় ২২.২০ কোটি (IndiGo ₹22 crore fine)।
  • নতুন ISRAS স্কিম অনুযায়ী ইন্ডিগোকে ৫০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা রাখতে হবে।
  • এই টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, যদি ইন্ডিগো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উন্নতি দেখাতে পারে, যেমন-

নেতৃত্ব ও নজরদারিতে স্বচ্ছতা

  • কর্মী পরিকল্পনা ও ক্লান্তি-ঝুঁকি নিয়ন্ত্রণ
  • ডিজিটাল সিস্টেমের দক্ষতা
  • অপারেশনাল রেজিলিয়েন্স বা বিপর্যয় সামলানোর ক্ষমতা
  • প্রতিটি ধাপ ডিজিসিএ যাচাই করার পরই টাকা ফেরত পাবে ইন্ডিগো।

যাত্রীদের জন্য ক্ষতিপূরণ

ইন্ডিগো ক্ষতিগ্রস্ত যাত্রীদের দিয়েছে-

  • পুরো টিকিটের রিফান্ড
  • নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ
  • ১০ হাজার টাকার বিশেষ ভাউচার যা ১২ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে।

DGCA মনে করছে, এই কড়া পদক্ষেপ শুধু ইন্ডিগো নয়, পুরো বিমান পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও শক্তিশালী করতে সাহায্য করবে।


```