Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইন্দোরে জল-সংকট পরিস্থিতি ঘুরে দেখলেন রাহুল! 'স্মার্ট সিটি'-র দুর্ভোগ নিয়ে বিঁধলেন বিজেপিকে

এই সমস্যা শুধু ইন্দোরে নয়, দেশের আরও শহরে একই পরিস্থিতি দেখা দিচ্ছে। সরকারের দায়িত্বে গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

ইন্দোরে জল-সংকট পরিস্থিতি ঘুরে দেখলেন রাহুল! 'স্মার্ট সিটি'-র দুর্ভোগ নিয়ে বিঁধলেন বিজেপিকে

ইন্দোরে রাহুল গান্ধী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 January 2026 20:09

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোরে দূষিত জল সংকটে পরপর মৃত্যুর ঘটনায় আক্রান্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শহরের ভগীরথপুর এলাকায় দূষিত জল পান বহু মানুষ অসুস্থ হন এবং এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের দাবি (Indore water contamination)। এই ভয়াবহ পরিস্থিতিকে কেন্দ্র করে শনিবার সকালেই শহরে পৌঁছে হাসপাতাল থেকে দুর্গত এলাকা- সব জায়গায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন লোকসভার বিরোধী দলনেতা।

শনিবার সকাল ১১টা নাগাদ রাহুল গান্ধী (Rahul Gandhi Indore visit) ইন্দোর বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে সরাসরি যান বম্বে হাসপাতালে। সেখানে দূষিত জল খেয়ে অসুস্থ হওয়া সাতজন রোগীর সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের শারীরিক অবস্থা, চিকিৎসার খরচ, প্রশাসনের ভূমিকা- সব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। রোগীদের পরিবার কীভাবে সমস্যার মুখোমুখি হয়েছে, তাও জানতে চান রাহুল।

হাসপাতাল থেকে বেরিয়ে রাহুল গান্ধী যান ভগীরথপুর এলাকায় (Bhagirathpura tragedy), যেখানে দূষিত জল সংকট (Indore water crisis) সবচেয়ে ভয়ংকর রূপ নিয়েছে। তাঁর সঙ্গে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, রাজ্য কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি-সহ আরও কয়েকজন নেতা। সরু গলিপথ ধরে হাঁটতে হাঁটতে রাহুল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। যাঁরা পরিবার হারিয়েছেন, তাঁদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণ হিসেবে চেক তুলে দেন।

এক অনুষ্ঠানে রাহুল গান্ধী আক্রান্ত পরিবারগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেন (Rahul Gandhi Meets victims family)। কংগ্রেস নেতা উমাঙ সিংঘার তাঁদের আরও ৫০ হাজার টাকা সহায়তা দেন। রাহুল বলেন, “এটা নাকি স্মার্ট সিটি। অথচ পানীয় জল নেই। মানুষ দূষিত জল খেয়ে অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে। এটাই কি শহর উন্নয়নের মডেল?”

তিনি আরও অভিযোগ করেন, এই সমস্যা শুধু ইন্দোরে নয়, দেশের আরও শহরে একই পরিস্থিতি দেখা দিচ্ছে। সরকারের দায়িত্বে গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাহুলের দাবি, “মানুষ বলছে এখনও তাঁরা পরিষ্কার জল পাচ্ছেন না। জলের ট্যাঙ্ক দেখানো হচ্ছে শুধু নামমাত্র। নিষেধাজ্ঞা উঠলেই আবার সেই দূষিত জলই দেওয়া হবে- এমন ভয় রয়েছে সবার মনে।”

তাঁর সফরকে রাজনৈতিক বলে মন্তব্য উঠতেই রাহুল গান্ধী বলেন, “আমি বিরোধী দলের নেতা। মানুষের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। দেশে যদি মানুষ পরিষ্কার জল না পায়, তবে সেটা তুলে ধরা আমার কর্তব্য।” তিনি জোর দিয়ে বলেন, "সরকারকে চিকিৎসার খরচ এবং মৃতদের পরিবারের দায়িত্ব নিতে হবে।"


```