Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শিশুকে ধর্ষণ, যৌনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংসতা! দেড় মাসের মধ্যে ৩ সন্তানের বাবাকে মৃত্যুদণ্ড দিল আদালত

এফআইআর দায়ের হওয়ার ৪০ দিনের মধ্যেই পকসো আইনে রামসিংকে দোষী সাব্যস্ত (Ramsingh verdict) করে আদালত। শনিবার দোষীকে মৃত্যুদণ্ডর সাজা ঘোষণা করা হল। 

শিশুকে ধর্ষণ, যৌনাঙ্গে রড ঢুকিয়ে নৃশংসতা! দেড় মাসের মধ্যে ৩ সন্তানের বাবাকে মৃত্যুদণ্ড দিল আদালত

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 January 2026 00:29

দ্য ওয়াল ব্যুরো: ৬ বছরের শিশুকে ধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয় লোহার রড (6 year old assaulted, brutalised)! ঘটনার দেড় মাসের মধ্যেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিল (Gujarat man awarded death sentence) গুজরাতের রাজকোটের (Gujarat's Rajkot) আদালত।

ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর। পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বাড়ির থেকে কিছু দূরেই রাস্তায় খেলছিল শিশুটি। সেইসময় রামসিং দুদওয়া তাকে টেনে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। এমনকি শিশুটি যন্ত্রণায় চিৎকার করলে ওই ব্যক্তি তার যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় বলেও অভিযোগ। এরপর শিশুটিকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলেই পালিয়ে যায়।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ঘটনার চারদিনের মাথায় তিন সন্তানের বাবা রামসিংকে গ্রেফতার (convict was arrested four days later) করে পুলিশ। তারপর থেকেই তদন্তের গতি আরও বেড়ে যায়। ১১ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।

এরমধ্যেই চিঠি লিখে আদালতকে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে শাস্তি দেওয়ার আর্জি জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রতিদিন শুনানি করে আদালত। এক সপ্তাহের মধ্যে নথি-প্রমাণ জমা পড়ে বিচারকের কাছে। 

এই মামলার প্রসঙ্গে কথা বলতে গিয়ে গুজরাতের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভী (Gujarat's Deputy Chief Minister Harsh Sanghvi) এক্স হ্যান্ডেলে লেখেন, 'গুজরাত সরকারের স্পষ্ট বার্তা! আমাদের মেয়েদের ওপর অত্যাচার করলে তাঁর জীবন শেষ।' রাজ্যে নারীদের উপর নির্যাতন এবং অত্যাচারে 'জিরো টলারেন্স' নীতি বলেই জানান তিনি।

এফআইআর দায়ের হওয়ার ৪০ দিনের মধ্যেই পকসো আইনে রামসিংকে দোষী সাব্যস্ত (Ramsingh verdict) করে আদালত। শনিবার দোষীকে মৃত্যুদণ্ডর সাজা ঘোষণা করা হল। 


```