Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ডিভোর্সের পর থমকে জীবন! অথচ বিয়ে করে সুখী প্রাক্তন স্ত্রী, অন্তঃসত্ত্বাকে কুপিয়ে খুন টেকির

নিজেকে বাঁচাতে অভিযুক্ত সেই বন্ধ ঘরেই পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। অনেকক্ষণ পর অবশেষে তাঁকে বাইরে বের করতে সফল হয় পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

ডিভোর্সের পর থমকে জীবন! অথচ বিয়ে করে সুখী প্রাক্তন স্ত্রী, অন্তঃসত্ত্বাকে কুপিয়ে খুন টেকির

প্রাক্তন স্ত্রীকে খুন আইটি কর্মীর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 February 2026 14:03

দ্য ওয়াল ব্যুরো: ডিভোর্স হয়েছে ২ বছর আগে, তাও প্রাক্তন স্ত্রীকে নিয়েই সারাদিন ভাবতেন, তিনি কোথায় যাচ্ছেন, কী করছেন-সব খোঁজখবর রাখতেন (techie killed his 29-year-old ex-wife)। এরমধ্যেই তরুণী দ্বিতীয়বার বিয়ে করে ফেলায় সহ্যের সীমা পার হয়ে যায় হায়দ্রাবাদের আইটি কর্মীর। সোজা তাঁর বাড়িতে গিয়ে নৃশংসভাবে খুন করেন, তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা (three months pregnant) ছিলেন বলে জানিয়েছে পরিবার।

মৃতার স্বামীর অভিযোগ,  অভিযুক্ত যুবক, বয়স ত্রিশের কাছাকাছি, বুধবার প্রাক্তন স্ত্রীর ফ্ল্যাটে ঢুকে তাঁর ঘরে চলে যায়। এরপর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করেই ধারাল অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন তরুণীর ওপর। মাথায়, গলায় পরপর কোপ মারেন। পুলিশের অনুমান, মৃত্যু নিশ্চিত করতেই একের পর এক আঘাত করেছিলেন ওই টেকি।

ঘটনার সময় বাড়িতে ছিলেন তরুণীর শাশুড়ি ও দেওর। চিৎকার শুনে ছুটে গেলেও ঘরের দরজা বন্ধ থাকায় কিছুই করতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশে।

নিজেকে বাঁচাতে অভিযুক্ত সেই বন্ধ ঘরেই পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দেয়। অনেকক্ষণ পর তাঁকে বাইরে বের করে আনতে সফল হয় পুলিশ। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০২২ সালে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে দু'জন কানাডাতেই থাকতেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই অশান্তি শুরু হলে তরুণী ভারতে নিজের বাড়িতে ফিরে আসেন। স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলাও (domestic violence case) দায়ের করেন। ২০২৪ সালে দু'জনের ডিভোর্স (divorced) হয়। গত বছর এপ্রিল মাসে দ্বিতীয় বিয়ে করেন তরুণী।

এদিকে মামলার কারণে পাসপোর্ট (Passport) বাতিল হয়ে গিয়েছিল অভিযুক্তর। কানাডায় ফিরতে পারেননি। মায়ের মৃত্যুর জন্যও প্রাক্তন স্ত্রীকে দায়ী করতেন তিনি। সেই রাগ থেকেই তরুণীর উপর নজর রাখতে শুরু করেন। বিয়ে করতেই ক্ষোভ আরও বেড়ে যায়। তাই পরিকল্পনা করে এই খুন বলে অনুমান পুলিশের।

দু'মাস আগে হায়দ্রাবাদের একটি হস্টেলে এসে ওঠেন আইটি কর্মী। সোশ্যাল মিডিয়া ঘেঁটে খুঁজে বের করেন প্রাক্তন স্ত্রীর বাড়ির ঠিকানা।

ধৃতের ব্যাগ থেকে দুটি ছুরি, ড্রিল মেশিন, পাঁচ লিটার পেট্রল উদ্ধার হয়েছে। অ্যাপার্টমেন্টের সিসিটিভিতেও তাঁকে ব্যাগ নিয়ে ঘুরতে দেখা গেছে।

পুলিশ ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে, তরুণী অন্তঃসত্ত্বা ছিলেন কিনা। ধৃতকে জেরা করে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। 


```