Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ভোটের মুখে খয়রাতি? রাজ্যগুলির 'দায়িত্বজ্ঞানহীনতা' নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

তামিলনাড়ু সরকারকে প্রশ্ন করা হয়, কেন শেষ মুহূর্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হল। আদালতের পর্যবেক্ষণ, এমন সিদ্ধান্তে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে হঠাৎ করেই শুল্ক নির্ধারণ ও বাজেটের হিসেব নতুন করে সাজাতে হচ্ছে, যা প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি করছে।

ভোটের মুখে খয়রাতি? রাজ্যগুলির 'দায়িত্বজ্ঞানহীনতা' নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 19 February 2026 15:00

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে হঠাৎ করে ঘোষণা হওয়া ‘বিনামূল্য’ প্রকল্পে (Freebies) রাজ্যগুলির আর্থিক শৃঙ্খলা কতটা নষ্ট হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিদ্যুৎ ভর্তুকি সংক্রান্ত একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আর্থিক পরিকল্পনা ছাড়া বিপুল ভর্তুকির (Freebies By State Govts) বোঝা নেওয়া দায়িত্বজ্ঞানহীনতার সামিল।

বৃহস্পতিবারের শুনানিতে বিশেষ করে তামিলনাড়ু সরকারকে (Tamilnadu Government) প্রশ্ন করা হয়, কেন শেষ মুহূর্তে বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প ঘোষণা করা হল। আদালতের পর্যবেক্ষণ, এমন সিদ্ধান্তে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে হঠাৎ করেই শুল্ক নির্ধারণ ও বাজেটের হিসেব নতুন করে সাজাতে হচ্ছে, যা প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি করছে। সুপ্রিম কোর্ট এও বলে, এইসব ভর্তুকির ফলে উন্নয়নের জন্য এক পয়সাও থাকছে না, সবই বিনামূল্যে পরিষেবা দিতে গিয়ে খরচ করছে সরকার।

বিচারপতিরা জানান, বহু রাজ্য ইতিমধ্যেই আয়-ব্যয়ের ঘাটতিতে ভুগছে। এই অবস্থায় পূর্ব পরিকল্পনা ছাড়া বড়সড় ভর্তুকি (Freebies) চালু করলে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হতে পারে। সাম্প্রতিক নির্বাচনের আগে একাধিক রাজ্যে আচমকা জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণার নজির রয়েছে বলেও আদালত উল্লেখ করে। সরাসরি নগদ সহায়তা দেওয়া হলে মানুষ কাজ করার আগ্রহ হারাবে কিনা - এ প্রশ্নও তোলা হয়।

এই মামলার শুনানি করে প্রধান বিচারপতি সূর্য কান্ত (Surya Kant), বিচারপতি জয়মাল্য বাগচি (Joymalya Bagchi) এবং বিচারপতি বিপুল পাঞ্চোলি (Vipul Pancholi)-র বেঞ্চ। তামিলনাড়ু বিদ্যুৎ বণ্টন সংস্থা একটি রিট আবেদনে বিদ্যুৎ সংশোধনী বিধির একটি ধারাকে চ্যালেঞ্জ জানায়।

আদালতের পর্যবেক্ষণ, যদি ভর্তুকির সিদ্ধান্ত আগেভাগে জানানো হত, তা হলে বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলি শুল্ক নির্ধারণ ও আর্থিক পূর্বাভাসে তা অন্তর্ভুক্ত করতে পারত। হঠাৎ ঘোষণায় নিয়ন্ত্রক প্রক্রিয়া ব্যাহত হয় এবং সিদ্ধান্তগ্রহণে স্বেচ্ছাচারিতার আশঙ্কা বাড়ে।

প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবী গোপাল সুব্রহ্মণ্যমকে প্রশ্ন করেন, বিদ্যুতের সম্পূর্ণ খরচ সরকার বহন করা আদৌ জনস্বার্থে কিনা। তাঁর মতে, বিষয়টি শুধু তামিলনাড়ুতে সীমাবদ্ধ নয়; সারা দেশে ‘বিনামূল্যে সুবিধা’কে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠছে।


```