Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

লালকেল্লার কাছে সন্দেহজনক গাড়ি, কাশ্মীরের নম্বরপ্লেট! শেষমেশ পুলিশের জালে ভুয়ো 'NIA অফিসার'

মুদাসসার একটি পরিচয়পত্র দেখান, যা দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে। তিনি জানান, দু’জনেই পুলওয়ামার বাসিন্দা, যে জায়গার সঙ্গে আগের বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদেরও যোগ ছিল।

লালকেল্লার কাছে সন্দেহজনক গাড়ি, কাশ্মীরের নম্বরপ্লেট! শেষমেশ পুলিশের জালে ভুয়ো 'NIA অফিসার'

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 February 2026 12:47

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লাল কেল্লা (Delhi Red Fort) সংলগ্ন এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ চাঞ্চল্য ছড়ায়। দিল্লি পুলিশের (Delhi Police) কোতওয়ালি থানার একটি দল সাধারণ টহলদারির সময় একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায়। সন্দেহ ঘনীভূত হয় যখন জানা যায় কালো হুন্ডাই স্যান্ট্রো গাড়িটির নম্বর জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir number plate suspicious car Red Fort)।

গাড়িটি পার্ক করা ছিল ‘দিল্লি চলো পার্ক’-এ, লালকেল্লার পিছনে। ভিতরে বসে ছিলেন দু’জন ব্যক্তি, যাঁদের আচরণ প্রথমে অস্বাভাবিক মনে হয়নি, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়।

আগের বিস্ফোরণের স্মৃতি থেকেই বাড়তি সতর্কতা

প্রায় তিন মাস আগে, ২০২৫ সালের ১০ নভেম্বর, একই এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে (Delhi Red Fort Blast)। একটি সাদা হুন্ডাই আই২০ (Hyundai i20)-এ বিস্ফোরণে ১৫ জনের মৃত্যু হয়েছিল। অভিযোগ, গাড়িটি চালাচ্ছিলেন কাশ্মীরের চিকিৎসক উমর নবি। পরে জানা যায়, সেই ঘটনার নেপথ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের চিকিৎসকদের এক সংগঠিত 'হোয়াইট কলার' (White collar terror Delhi blast)) দল।

সেই ঘটনার পর থেকেই লালকেল্লা এলাকায় নজরদারি ও টহলদারি বাড়ানো হয়েছিল। সেই জোরদার টহলদারির ফলেই নজরে আসে এই স্যান্ট্রো গাড়ি।

এনআইএ (NIA) অফিসার পরিচয়ে সন্দেহ আরও ঘনীভূত

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে এক ব্যক্তি নিজের নাম বলেন মুদাসসর আহমেদ মির (৩৬)। তিনি দাবি করেন, তিনি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র একজন অফিসার। তাঁর সঙ্গে ছিল এক নাবালক।

মুদাসসার একটি পরিচয়পত্র দেখান, যা দেখে পুলিশের সন্দেহ আরও বাড়ে। তিনি জানান, দু’জনেই পুলওয়ামার বাসিন্দা, যে জায়গার সঙ্গে আগের বিস্ফোরণ-কাণ্ডের অভিযুক্তদেরও যোগ ছিল।

জিজ্ঞাসাবাদে বড় মোড়, মিলল আসল পরিচয়

পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত দু’জনকে কোতওয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। পরে দিল্লি পুলিশের স্পেশাল সেল, এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরোর কর্মকর্তারা ঘণ্টার পর ঘণ্টা জেরা করেন।

শেষমেশ স্বস্তির খবর এটাই যে, কোনও বড় জঙ্গি যোগ বা হামলার পরিকল্পনা মেলেনি। পুলিশ জানায়, মুদাসসার আসলে এক প্রতারক, যিনি ভুয়ো পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে ঠকাতেন।

এক পুলিশ আধিকারিক জানান, “ওই ব্যক্তির আইডি সম্পূর্ণ ভুয়ো। এনআইএ এমন পরিচয়পত্র দেয় না। প্রতারণার অভিযোগে মুদাসসরকে গ্রেফতার করা হয়েছে।”

চাকরির লোভ দেখিয়ে প্রতারণা

তদন্তে উঠে এসেছে, কাশ্মীরে একটি গ্যারাজ চালাতেন মুদাসসার। সেই সূত্রেই তিনি একটি পুরনো স্যান্ট্রো গাড়ি কেনেন। এক রাজমিস্ত্রির নাবালক ছেলেকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে নিয়ে আসেন। এর জন্য ১০ হাজার টাকার চুক্তি হয়েছিল, যার মধ্যে ৩ হাজার টাকা আগাম নিয়েছিলেন বলে অভিযোগ।

১৩ ফেব্রুয়ারি তারা দিল্লিতে এসে জামা মসজিদ এলাকায় একটি গেস্ট হাউসে ওঠেন। পরদিন থেকে মুদাসসার ওই নাবালকের জন্য কাজ খোঁজার চেষ্টা শুরু করেন।

তবে কোনও কাজের ব্যবস্থা করতে না পারায়, নাবালকটি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পুলিশের নজরে পড়ে তারা।


```