সাধারণত প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র বা ফায়ারিং রেঞ্জগুলো সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত থাকে। ইয়ামংরা কি অনিচ্ছাকৃতভাবে সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছিলেন, নাকি সেখানে সাধারণ মানুষের যাতায়াতের ওপর কোনও সতর্কতা ছিল না - তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 14 April 2026 13:27
দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা অনুযায়ী ছুটিতে বন্ধুদের সঙ্গে পাহাড়ে গিয়েছিলেন। কিন্তু সেই আনন্দই যে এমন বিভীষিকায় পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি তাঁরা। ট্রেকিং করতে গিয়ে সেনার ফায়ারিং রেঞ্জে পড়ে থাকা বোমা বিস্ফোরণে (Unexploded Ordnance blast) প্রাণ হারালেন ইয়ামং যাদব (Tamil Nadu Trekking blast Death)।
অসাবধানতায় বোমায় পা পড়ে ইয়ামংয়ের। মুহূর্তের মধ্যে ভয়ানক ওই বিস্ফোরণ, তাতেই ঘটনাস্থলে প্রাণ হারান ২১ বছরের ওই যুবক। জখম হয়েছেন তাঁর আরও পাঁচ বন্ধু (Trekking Accident blast Tamil Nadu)। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর হনুমানথাপুরামে।
নিষিদ্ধ এলাকায় ট্রেকিং? উঠছে প্রশ্ন
পুলিশ সূত্রে খবর, ইয়ামং ও তাঁর বন্ধুরা হনুমানথাপুরামের একটি পাহাড়ে চড়েছিলেন। জানা গিয়েছে, এই পাহাড়টি প্রতিরক্ষা বাহিনী তাদের ফায়ারিং প্র্যাকটিস বা নিশানা অভ্যাসের জন্য ব্যবহার করে।
জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, ট্রেকিং শেষ করে পাহাড় থেকে নামার সময় ইয়ামং আচমকাই একটি বোমার উপর পা দিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তার তীব্রতা এতটাই ছিল যে, ইয়ামংয়ের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ইয়ামংয়ের সঙ্গে থাকা বাকি পাঁচ বন্ধুও বিস্ফোরণের ফলে আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশের পদস্থ আধিকারিকরা এলাকায় পৌঁছন। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে।
তদন্তে পুলিশ
সাধারণত প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র বা ফায়ারিং রেঞ্জগুলো সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত থাকে। ইয়ামংরা কি অনিচ্ছাকৃতভাবে সেই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়েছিলেন, নাকি সেখানে সাধারণ মানুষের যাতায়াতের ওপর কোনও সতর্কতা ছিল না - তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
এর আগেও দেশের বিভিন্ন জায়গায় ফায়ারিং রেঞ্জের আশেপাশে পড়ে থাকা অবিস্ফোরিত সেল বা বোমা থেকে এমন দুর্ঘটনার খবর সামনে এসেছে। এই ঘটনা ফের একবার সংরক্ষিত এলাকায় প্রবেশের ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।