Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুল ছুটি হয়েছে কি হয়নি এমন সময় আচমকাই বিকট শব্দ! চিলেকোঠায় বোমা রাখল কারা? তদন্তে কল্যাণী পুলিশ

স্কুল সূত্রে খবর, এদিন দুপুরে হঠাৎই স্কুলের দোতলার চিলেকোঠায় (Bomb in Kalyani School) বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গোটা স্কুল বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় চিলেকোঠার অ্যাসবেস্টাসের ছাউনির একাংশ উড়ে গিয়ে বড় গর্ত তৈরি হয়।

স্কুল ছুটি হয়েছে কি হয়নি এমন সময় আচমকাই বিকট শব্দ! চিলেকোঠায় বোমা রাখল কারা? তদন্তে কল্যাণী পুলিশ

ঘটনাস্থলের ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 19:11

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাকি (West Bengal Assembly Election 2026) হাটে গোনা ১২ দিন। এর মধ্যেই বিকট শব্দে কেঁপে উঠল স্কুল বাড়ি। শনিবার দুপুরে নদিয়ার কল্যাণী বিধানসভার (Kalyani School Bomb Blast) সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের দোতলার চিলেকোঠায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় প্রাণহানি এড়ানো গেলেও, এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে জেলাজুড়ে।

বিকট শব্দে বিস্ফোরণ

স্কুল সূত্রে খবর, এদিন দুপুরে হঠাৎই স্কুলের দোতলার চিলেকোঠায় (Bomb in Kalyani School) বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে গোটা স্কুল বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় চিলেকোঠার অ্যাসবেস্টাসের ছাউনির একাংশ উড়ে গিয়ে বড় গর্ত তৈরি হয়। সিঁড়িতেও বোমা ফাটার চিহ্ন মেলে। শব্দ শুনে শিক্ষক ও কর্মীরা দ্রুত ছাদে ছুটে গিয়ে দেখেন, চারদিকে পোড়া গন্ধ এবং সেখানে আরও একটি তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনার সময় স্কুল ছুটি হয়ে যাওয়ায় বড় কোনও বিপত্তি ঘটেনি।

ড্রোন উড়িয়ে তল্লাশি

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী (Central Force)। পরিস্থিতি খতিয়ে দেখতে ডাকা হয় বম্ব স্কোয়াডকে (Bomb Squad)। স্কুলের ছাদে বা আশপাশে আরও বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা নিশ্চিত করতে এদিন ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। গোটা স্কুল চত্বর ঘিরে ফেলে তদন্ত শুরু করা হয়েছে।

কয়েক হাত দূরেই তৃণমূলের প্রচারমঞ্চ

বিস্ফোরণস্থল থেকে মাত্র কয়েক হাত দূরেই তৈরি হচ্ছিল তৃণমূলের নির্বাচনী প্রচারমঞ্চ। এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলের পক্ষ থেকে সরাসরি বিজেপির (BJP News) দিকে আঙুল তোলা হয়েছে। তৃণমূল নেতৃত্বের দাবি, সভায় অশান্তি পাকানো এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই পরিকল্পিতভাবে স্কুলের ছাদে বোমা মজুত করেছিল গেরুয়া শিবির। যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের অন্দরে কীভাবে এবং কারা বোমা মজুত করল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। ভোটের মুখে যখন এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নজরদারি থাকার কথা, তখন স্কুলের ছাদ থেকে বোমা উদ্ধার ও বিস্ফোরণ সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি করেছে। রাজনৈতিক অভিসন্ধি নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ।


```