Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মাইসোর স্যান্ডেলের মুখ তামান্নাই কেন? ৬ কোটির চুক্তি নিয়ে প্রশ্নের মুখে কর্নাটক সরকার

সরকারের এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন বলিউড অভিনেত্রীকে বেছে নেওয়ার যৌক্তিকতা ঠিক কী?

মাইসোর স্যান্ডেলের মুখ তামান্নাই কেন? ৬ কোটির চুক্তি নিয়ে প্রশ্নের মুখে কর্নাটক সরকার

তামান্না ভাটিয়া (ছবি দ্য ওয়াল)

শেষ আপডেট: 23 May 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেড (KSDL)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করল কর্নাটক সরকার। এই সংস্থাই তৈরি করে বিখ্যাত ‘মাইসোর স্যান্ডেল সোপ।’

বুধবার রাজ্য সরকারের তরফে প্রকাশিত এক সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, তামান্নাকে ৬.২ কোটি টাকার পারিশ্রমিকে দু'বছর দু'দিনের জন্য এই দায়িত্ব দেওয়া হল।

সরকারের এই সিদ্ধান্ত সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন বলিউড অভিনেত্রীকে বেছে নেওয়ার যৌক্তিকতা ঠিক কী? একজন মহিলা 'এক্স হ্যান্ডেল'-এ লেখেন, 'যখন আশিকা রঙ্গনাথের মতো স্থানীয় কন্নড় অভিনেত্রীদের নেওয়া যেত, তখন হিন্দি অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানিয়ে প্রচার করার অর্থ কী?'

এই বিতর্ক কানে যায় মন্ত্রিসভার সদস্যদের। বৃহস্পতিবার রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী এমবি পাতিল বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, 'এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনেক চিন্তাভাবনার পর, মূল উদ্দেশ্য হল কর্নাটকের বাইরে অর্থাৎ অন্যান্য রাজ্যের বাজারে প্রবেশ করা।'

তাঁর কথায়, 'KSDL-এর কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা রয়েছে। এমনকি কিছু কন্নড় ছবি বলিউডকেও টেক্কা দিচ্ছে। মাইসোর স্যান্ডেল-এর ব্র্যান্ড কর্নাটকে যথেষ্ট শক্তিশালী, যা আরও মজবুত করা হবে। কিন্তু এই ব্র্যান্ডের লক্ষ্য এখন কর্নাটকের বাইরেও বাজার দখল করা।'

তিনি আরও বলেন, 'কর্নাটকের গর্ব গোটা দেশেরও গর্ব। তাই এটি একটি স্বতন্ত্র কৌশলগত সিদ্ধান্ত, যা পাবলিক সেক্টর ইউনিট বা পিএসইউ (PSU)-এর বোর্ড বিভিন্ন মার্কেটিং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিয়েছে।'

ব্র্যান্ড অ্যাম্বাসাডর বেছে নেওয়ার প্রক্রিয়া যে সহজ নয়, সে কথাও উল্লেখ করেছেন মন্ত্রী পাতিল। জানান, এমন কাজে অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করতে হয়। যেমন সংশ্লিষ্ট সেলিব্রিটি কতোটা সময় দিতে পারবেন। অন্য কোনও প্রতিযোগী ব্র্যান্ডের সঙ্গে চুক্তি আছে কি না তাঁর, সোশ্যাল মিডিয়ায় তিনি কতোটা সক্রিয় বা ফলোয়ারক কতোটা, ব্র্যান্ডের সঙ্গে সাযুজ্য, পণ্যের ধরণ, টার্গেট অডিয়েন্স এবং বাজারে পৌঁছনোর ক্ষমতা।

মাইসোর স্যান্ডেলকে ২০২৮ সালের মধ্যে এমন জায়গায় নিয়ে যেতে চাইছে এই সংস্থা যাতে কেএসডিএলের বার্ষিক আয় ৫ হাজার কোটি টাকা স্পর্ষ করে। তাই তামান্নার সঙ্গে চুক্তি ঘিরে বিতর্ক যতই থাকুক, সরকারের স্পষ্ট বার্তা, ‘মাইসোর স্যান্ডেল’ এখন শুধু কর্নাটকের গর্ব নয়, গোটা দেশের বাজারে একইভাবে জনপ্রিয় হতে চলেছে।


```