Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'কান' চলচ্চিত্র উৎসবে শাড়ি-সিঁদুরে অপরূপা ঐশ্বর্যা, এদিকে রহস্য বাড়াল অমিতাভের পোস্ট!

গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন সবটা জানিয়ে দিলেন ঐশ্বর্যা। 

'কান' চলচ্চিত্র উৎসবে শাড়ি-সিঁদুরে অপরূপা ঐশ্বর্যা, এদিকে রহস্য বাড়াল অমিতাভের পোস্ট!

ঐশ্বর্যা রাই বচ্চন ও অমিতাভ বচ্চন

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: ১৪ মে থেকে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। লাল গালিচায় পা রাখতেই কে কী পরলেন, কার সাজে কতটা ঝলক, তা নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু সব চোখ যেন খুঁজছিলেন একটিই মুখ—ঐশ্বর্যা রাই বচ্চন। ফ্রান্সের আকাশের নিচে, সাদা রেশমি বেনারসি পরে, গলায় ভারী চুনির হার, খোলা চুলে সিঁথিতে লাল সিঁদুর নিয়ে হেঁটে এলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। এই সাজে যেন বার্তা ছড়িয়ে দিলেন—একটু জবাব আর অনেকখানি গর্ব।

গত প্রায় দেড় বছর ধরে যেভাবে অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনা ঘুরে বেড়াচ্ছিল, তাতে যেন হাওয়া দিল এই সাজ। কোনও বক্তব্য না দিয়েই যেন নিজের অবস্থান জানিয়ে দিলেন ঐশ্বর্যা। ঠিক তখনই, সোশ্যাল মিডিয়ায় একটি নিরুত্তর পোস্ট করলেন শ্বশুর অমিতাভ বচ্চন। কোনও ছবি নেই, কোনও মন্তব্যও নয়—শুধু পোস্ট নম্বর।

এইভাবে চুপ করে কিছু লেখা বা কিছু না বলে একটা পোস্ট দেওয়া—এটা নতুন নয়। আগেও একবার এমন ঘটেছিল। কাশ্মীরের পহেলগামে যখন কিছু বিতর্কিত ঘটনা নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন, তখনও তিনি মুখ খোলেননি। বরং শুধু একটা নম্বর দেওয়া পোস্ট করে বুঝিয়ে দেন, তিনি রয়েছেন, সবকিছু দেখছেন। এবারও ঠিক তেমনটাই করলেন তিনি।

এদিকে ঐশ্বর্যার সাজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেই বলছেন, এই বছর কান উৎসবে ঐশ্বর্যার এই সাদা বেনারসি আর সিঁথিভরা সিঁদুরে দেখা পাওয়া আসলে ‘অপারেশন সিঁদুর’-এর প্রতি এক ধরনের শ্রদ্ধা জানানো। সম্প্রতি সেনাবাহিনীর এই গোপন অভিযানে যেভাবে দেশকে রক্ষা করা হয়েছে, তার প্রতি সম্মান জানাতেই এমন সাজ হতে পারে—এমনটাই বলছেন কেউ কেউ।

আবার অনেকের মতে, এই সাজ একেবারে ব্যক্তিগত বার্তা। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যার সম্পর্ক একটু দুরত্বের হয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও ভেসে বেড়ায় বলিউডে। তাই এই কান উৎসবের লুকে ঐশ্বর্যার সিঁথিভরা সিঁদুর আর পরিপাটি বাঙালি সাজ যেন জানিয়ে দিল—তিনি এখনও বচ্চন পরিবারেরই একজন। 


```