Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘মা’ ছবির প্রচারে কলকাতায় কাজল, সাতসকালে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

বৃহস্পতিবার সকালে কাজল দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি সালোয়ার কামিজে। 

‘মা’ ছবির প্রচারে কলকাতায় কাজল, সাতসকালে পুজো দিলেন দক্ষিণেশ্বর মন্দিরে

দক্ষিণেশ্বর কালী মন্দিরে কাজল

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 22 May 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। শহরের এক নামী হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এই ছবি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ ও সংগ্রামের গল্প—যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। পরিচালক রেবতীর পরিচালনায় ছবিটি আগামী মাসে মুক্তি পেতে চলেছে।

কাজল আরও বললেন, “এই শহরের সঙ্গে আমার এক আলাদা সম্পর্ক আছে। কলকাতাকে আমি খুব  ভালবাসি। বারবার আসলেও যেন এই শহরটিকে নতুন বলেই মনে হয়। তাই আবারও চলে এলাম। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে বহুদিনের, ছবির প্রচারের মাঝেই সেই সুযোগ এসে গেল।”

বৃহস্পতিবার সকালে তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করলেন। নায়িকাকে এদিন সকালে দেখা গেল, হালকা গোলাপি শাড়িতে। চুল পনিটেইল স্টাইলে বাঁধা। নতুন এই ছবিতে এক মায়ের ভূমিকায় দেখা যাবে কাজলকে, যিনি জীবনযুদ্ধে নিজের সন্তানের জন্য একের পর এক আত্মত্যাগ করে চলেছেন।

ছবির নির্মাতাদের দাবি, এমন গল্প আজকের বলিউডে খুবই বিরল। তারা আশাবাদী, এই গল্প দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে। সূত্রের খবর, শুধু সাংবাদিক সম্মেলনেই নয়, শহরে আরও একাধিক প্রচারমূলক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। কলকাতার প্রচার পর্ব শেষ করে তিনি আরও কয়েকটি শহরেও ছবির প্রচারে যাবেন বলে জানা গেছে। তবে আপাতত কলকাতাতেই রয়েছেন অভিনেত্রী। 


```