Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

‘সফল ভারত মানেই স্থিতিশীল বিশ্ব’, প্রজাতন্ত্র দিবসে বার্তা ইউরোপীয় কমিশন প্রধানের

ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ বৈঠকে দু’পক্ষই দীর্ঘদিন ধরে চলা মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়ার ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। 

‘সফল ভারত মানেই স্থিতিশীল বিশ্ব’, প্রজাতন্ত্র দিবসে বার্তা ইউরোপীয় কমিশন প্রধানের

নরেন্দ্র মোদী ও উরসুলা ফন ডার লেয়েন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 26 January 2026 13:41

দ্য ওয়াল ব্যুরো: ভারত (India) যত শক্তিশালী হবে, বিশ্ব (World) তত বেশি স্থিতিশীল ও সুরক্ষিত হবে, এমনই বার্তা দিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন (European Commission President Ursula von der Leyen)। সোমবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, ভারতের এই ঐতিহাসিক দিনে যোগ দিতে পারা তাঁর জীবনের ‘সবচেয়ে বড় সম্মান’। ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও প্রধান অতিথি ছিলেন।

এক্স-এ ফন ডার লেয়েন লেখেন, “একটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে। তার সুফল আমরা সবাই পাই।”

সাধারণতন্ত্র দিবসের পরই গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শীর্ষ বৈঠকে বসতে চলেছেন ফন ডার লেয়েন। সেই বৈঠকেই চূড়ান্ত হতে পারে বহু প্রতীক্ষিত ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি।

ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন বাণিজ্য চুক্তির দোরগোড়ায়

ভারত-ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ বৈঠকে দু’পক্ষই দীর্ঘদিন ধরে চলা মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়ার ঘোষণা করতে পারে বলে ইঙ্গিত মিলেছে। নয়াদিল্লি সফরের আগেই ফন ডার লেয়েন জানিয়েছিলেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়ন এক ঐতিহাসিক চুক্তির একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক মঞ্চের সভায় তিনি বলেন, এই চুক্তিকে অনেকেই ‘মাদার অফ অল ডিলস’ বলছেন।

তাঁর কথায়, “এতে ২০০ কোটি মানুষের একটি বাজার তৈরি হবে, যা বৈশ্বিক মোট উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশের প্রতিনিধিত্ব করবে। এখনও কিছু কাজ বাকি আছে, কিন্তু আমরা ঐতিহাসিক এক বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি।”

ফন ডার লেয়েনের মতে, এই চুক্তি ইউরোপকে বিশ্বের দ্রুততম বৃদ্ধি পাওয়া ও গতিশীল অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে প্রথম সারির সুবিধা দেবে। তিনি বলেন, “এই শতাব্দীর অর্থনৈতিক শক্তিকেন্দ্রগুলির সঙ্গে ব্যবসা করতে চায় ইউরোপ।”

গাড়ির শুল্ক কমাতে পারে ভারত

বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৩-২৪ আর্থিক বছরে দু’পক্ষের মধ্যে পণ্যের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩৫ বিলিয়ন ডলার। ২০০৭ সালে প্রথম এই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হলেও ২০১৩ সালে তা স্থগিত হয়ে যায়। পরে ২০২২ সালে ফের আলোচনা শুরু হয়।

এই চুক্তির অংশ হিসেবে ইউরোপ থেকে আমদানি হওয়া গাড়ির উপর শুল্ক বড়সড়ভাবে কমাতে পারে ভারত। রয়টার্সের খবর অনুযায়ী, বর্তমানে যেখানে শুল্ক সর্বোচ্চ ১১০ শতাংশ, তা কমে ৪০ শতাংশ হতে পারে। ১৫ হাজার ইউরোর বেশি দামের সীমিত সংখ্যক গাড়ির ক্ষেত্রে প্রথমে কর কমানো হবে এবং ধাপে ধাপে তা ১০ শতাংশে নামানো হতে পারে। এতে ভক্সওয়াগেন, মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউ-র মতো ইউরোপীয় গাড়ি নির্মাতাদের ভারতীয় বাজারে প্রবেশ আরও সহজ হবে।


```