Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

১০ দিন ধরে রয়েছে পচাগলা দেহ, সেই ট্যাঙ্কের জলই ব্যবহার হচ্ছিল উত্তরপ্রদেশের কলেজে!

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাঙ্কের জলের গন্ধ থেকেই সন্দেহের সূত্রপাত। সাফাইকর্মীরা কলেজের পাঁচ তলায় থাকা সিমেন্টের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ভিতর দেহটি দেখতে পান। 

১০ দিন ধরে রয়েছে পচাগলা দেহ, সেই ট্যাঙ্কের জলই ব্যবহার হচ্ছিল উত্তরপ্রদেশের কলেজে!

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 8 October 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) কলেজের (College) এই ঘটনা বহু বছর পুরনো এক মর্মান্তিক ঘটনার কথা মনে করিয়ে দেবে। আমেরিকার এক হোটেল থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এক তরুণী। বেশ কয়েক দিন পর তাঁর দেহ উদ্ধার হয়েছিল হোটেলেরই জলের ট্যাঙ্ক থেকে। আর সেই কদিন ধরে ওই জলই ব্যবহার করছিল হোটেল কর্তৃপক্ষ। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ভারতে।

উত্তরপ্রদেশের ডিঅরিয়ার মহর্ষি দেবরাহা বাবা মেডিক্যাল কলেজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় দশ দিন ধরে কলেজের ছাত্র ও কর্মীরা যে ট্যাঙ্কের জল (Water Tank) ব্যবহার করছিলেন, সেখান থেকেই উদ্ধার হয়েছে একটি পচাগলা দেহ (Dead Body)!

প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যাঙ্কের জলের গন্ধ থেকেই সন্দেহের সূত্রপাত। সাফাইকর্মীরা কলেজের পাঁচ তলায় থাকা সিমেন্টের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে ভিতর দেহটি দেখতে পান। মৃতদেহ সম্পূর্ণ পচে যাওয়ায় পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ উপস্থিতিতে গভীর রাতে তা উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

জানা গেছে, এই সময়ের মধ্যে ওই ট্যাঙ্কের জলই ব্যবহার করা হচ্ছিল ওয়ার্ড ও আউটডোর উভয় বিভাগে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসক দিব্যা মিত্তলকে। কলেজের প্রিন্সিপাল ডা. রাজেশ কুমার বর্ণওয়ালকে আপাতত দায়িত্ব থেকে সরানো হয়েছে। আপাতত ইতা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের প্রধান ডা. রাজনি অস্থায়ী প্রিন্সিপাল হিসেবে দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক দিব্যা মিত্তল পরিদর্শনে গিয়ে দেখেন, ট্যাঙ্কটি তালাবন্ধ থাকার কথা থাকলেও তা খোলা ছিল। ওই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

বর্তমানে ট্যাঙ্কটি সিল করে দেওয়া হয়েছে। বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে ট্যাঙ্কারের মাধ্যমে। এ ছাড়াও, জেলার মুখ্য উন্নয়ন আধিকারিকের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের দুই দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


```