Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ক্লাসরুমের মধ্যেই তরুণীকে গুলি করে খুন পাঞ্জাবের আইনের ছাত্রের! পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা

কিছুক্ষণের মধ্যেই আচমকা উঠে দাঁড়ান প্রিন্স রাজ। দুই ছাত্রীর সামনেই তিনি হঠাৎ ব্যাগ খুলে একটি বন্দুক বের করেন। তারপর খুব কাছ থেকে সন্দীপ কৌরকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পাশে থাকা ছাত্রীটি আতঙ্কে পিছিয়ে যান।

ক্লাসরুমের মধ্যেই তরুণীকে গুলি করে খুন পাঞ্জাবের আইনের ছাত্রের! পরে আত্মঘাতী হওয়ার চেষ্টা

ছবি - ভিডিও থেকে সংগৃহীত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 February 2026 18:45

দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবের তরন তারণ জেলায় এক আইন কলেজে (Punjab Law College Incident) গুলি করে খুন করা হল এক ছাত্রীকে। সোমবার সকালেই মাই ভাগো ল’ কলেজের একটি ক্লাসরুমে সহপাঠী ছাত্র তাঁকে গুলি (Student Death) করে খুন করার পর নিজেকেও গুলি করেন বলে জানিয়েছে পুলিশ। পুরো ঘটনাটি ক্লাসরুমে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্রের নাম প্রিন্স রাজ। তিনি মল্লিয়ান গ্রামের বাসিন্দা। নিহত ছাত্রীর পরিচয় সন্দীপ কৌর, যিনি নৌসেরা পান্নুয়ানের বাসিন্দা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দীপ কৌরের। প্রিন্স রাজ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন এক সিনিয়র পুলিশ আধিকারিক।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাগ কাঁধে নিয়ে ক্লাসরুমে (Punjab Law College) ঢোকেন প্রিন্স রাজ। তিনি সন্দীপ কৌর সহ আর এক সহপাঠীর কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলেন। এরপর তিনজনই ক্লাসরুমের পিছনের সারিতে বসেন এবং কথাবার্তা চলতে থাকে।

কিছুক্ষণের মধ্যেই আচমকা উঠে দাঁড়ান প্রিন্স রাজ। দুই ছাত্রীর সামনেই তিনি হঠাৎ ব্যাগ খুলে একটি বন্দুক বের করেন। তারপর খুব কাছ থেকে সন্দীপ কৌরকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। পাশে থাকা ছাত্রীটি আতঙ্কে পিছিয়ে যান।

এরপর প্রিন্স রাজ নিজেই নিজের কপালে বন্দুক ঠেকিয়ে গুলি চালান। তিনিও মেঝেতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে ক্লাসরুমে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরা আতঙ্কে দৌড়ে বাইরে বেরিয়ে যান বলে ফুটেজে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ক্লাস শুরুর ঠিক আগমুহূর্তেই ঘটনাটি ঘটে। সন্দীপ কৌরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তের অংশ হিসেবে কলেজের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

নিহত ছাত্রীর মা প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন ছাত্র কলেজ চত্বরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকতে পারল। তাঁর দাবি, এই ঘটনার জন্য অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে চরম আতঙ্ক ছড়িয়েছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।


```