Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লির হোটেল ভাড়া ৩০ লাখে পৌঁছেছে, কেন দুনিয়ার চোখ এখন দেশের রাজধানী শহরে রাত কাটানোর

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা এআই ইমপ্যাক্ট সামিটের (Global AI Impact Summit 2026) আগে দিল্লির বিলাসবহুল হোটেলগুলিতে (Delhi Luxury Hotels) এক রাতের ঘরের ভাড়া পৌঁছে গিয়েছে চোখ কপালে তোলার মতো অঙ্কে— কোথাও তা ছুঁয়েছে ৩০ লক্ষ টাকা। 

দিল্লির হোটেল ভাড়া ৩০ লাখে পৌঁছেছে, কেন দুনিয়ার চোখ এখন দেশের রাজধানী শহরে রাত কাটানোর

এই সম্মেলনে হাজির থাকার কথা সুন্দর পিচাই থেকে স্যাম অল্টম্যান থেকে দুনিয়ার হোমড়াচোমড়া টেক-কর্তাদের।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 February 2026 17:50

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে নজর এখন দিল্লির (New Delhi) দিকে। আর সেই কারণেই রাজধানীতে হোটেলের ভাড়ায় (Hotel Room Tariffs) রেকর্ড বৃদ্ধি। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা এআই ইমপ্যাক্ট সামিটের (Global AI Impact Summit 2026) আগে দিল্লির বিলাসবহুল হোটেলগুলিতে (Delhi Luxury Hotels) এক রাতের ঘরের ভাড়া পৌঁছে গিয়েছে চোখ কপালে তোলার মতো অঙ্কে— কোথাও তা ছুঁয়েছে ৩০ লক্ষ টাকা। কারণ এই সম্মেলনে হাজির থাকার কথা সুন্দর পিচাই থেকে স্যাম অল্টম্যান থেকে দুনিয়ার হোমড়াচোমড়া টেক-কর্তাদের।

সূত্রের খবর, আইএইচসিএল-এর তাজ প্যালেস, নয়াদিল্লিতে ‘গার্ডেন লাক্সারি স্যুট’ (কিং বেড ও পুল ভিউ সহ) সামিট চলাকালীন এক রাতের জন্য ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ২৭.৫৫ লক্ষ টাকা। তার উপর কর বাবদ আরও প্রায় ৫ লক্ষ যোগ হলে মোট বিল দাঁড়াচ্ছে প্রায় ৩২ লক্ষ টাকার কাছাকাছি (১৬–২০ ফেব্রুয়ারি)। অথচ ঠিক সামিটের আগে ১৩–১৪ ফেব্রুয়ারিতে একই ঘর পাওয়া যাচ্ছে প্রায় ২ লক্ষ টাকায়। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের তুলনায় ভাড়া বেড়েছে প্রায় ১৫০০ শতাংশ।

তাজ প্যালেসের ওয়েবসাইট অনুযায়ী, ১৬–১৭ ফেব্রুয়ারির জন্য প্রায় সব বিলাসবহুল ঘরই ইতিমধ্যে বুকড। সুপিরিয়র, লাক্সারি এবং ডিপ্লোম্যাটিক এনক্লেভ ভিউ-সহ একাধিক ক্যাটাগরির ঘর পাওয়া যাচ্ছে না। এমনকী প্রেসিডেনশিয়াল স্যুট ও গার্ডেন প্রেসিডেনশিয়াল টু-বেডরুম স্যুটও সম্পূর্ণ বিক্রি হয়ে গিয়েছে। রাজধানীর লীলা প্যালেসের ‘মহারাজা স্যুট’-এর ভাড়া নন-মেম্বারদের জন্য ৬.৯ লক্ষ টাকা, আর মেম্বারদের জন্য ৫.৯ লক্ষ টাকা (১৬ ফেব্রুয়ারি চেক-ইন)। ওবেরয় হোটেলে বিলাসবহুল স্যুটের ভাড়া প্রায় ৫.৫ লক্ষ টাকা। হায়াতের আন্দাজ দিল্লিতে সিগনেচার স্যুটের দাম প্রায় ৩.৮৬ লক্ষ টাকা।

হোটেল শিল্প মহলের দাবি, জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথমার্ধের তুলনায় সামিটের সময়ে ভাড়া বেড়েছে প্রায় ২ থেকে ৩ গুণ। আইবিস ও আইবিস স্টাইলস ইন্ডিয়ার কমার্শিয়াল হেড অনিমেশ কুমারের মতে, এটি সম্পূর্ণ চাহিদাভিত্তিক মূল্যবৃদ্ধি। দিল্লির দ্য ললিত হোটেলে ১৯–২০ ফেব্রুয়ারি প্রায় পুরোপুরি বুকড। হোটেল ম্যানেজার বিনীত কাপুর জানান, বহু আন্তর্জাতিক প্রতিনিধি ও টেক দুনিয়ার শীর্ষ নেতারা তাঁদের অতিথি হচ্ছেন। ইরোস হোটেলেও বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে— ব্যক্তিগত চেক-ইন, বিশেষ ওয়েলকাম প্যাকেজ ও নেটওয়ার্কিং ইভেন্টের ব্যবস্থা রাখা হচ্ছে। জেপি বসন্ত কন্টিনেন্টালে ভর্তির হার প্রায় ৯৫ শতাংশে পৌঁছেছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) আই পি সিং বলেন, দেশি-বিদেশি প্রতিনিধি, প্রযুক্তি সংস্থার কর্তারা ও কর্পোরেট অতিথিদের আগমনে দিল্লি-এনসিআরে আতিথেয়তা শিল্পে অভূতপূর্ব চাপ তৈরি হয়েছে।

ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি (FAITH)-এর সাধারণ সম্পাদক রাজীব মেহরা জানান, ১৭–২১ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৯০ শতাংশের বেশি ঘর আগাম বুকড হয়ে গিয়েছে সরকারি সংস্থা ও টেক ডেলিগেশনগুলির জন্য। অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ইক্সিগো জানিয়েছে, দিল্লির হোটেল সার্চ এক মাসে ৬ গুণ বেড়েছে। ইক্সিগোর সিইও অলোক বাজপেয়ীর মতে, কেন্দ্রীয় দিল্লির বহু পাঁচতারা হোটেল ইতিমধ্যেই সোল্ড আউট, আর যেখানে ঘর আছে, সেখানে ভাড়া ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকার মধ্যে।

এআই সামিটে ১০০টির বেশি দেশ থেকে প্রায় ৩৫ হাজার আন্তর্জাতিক প্রতিনিধি যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বৃহৎ আন্তর্জাতিক সম্মেলন শুধু স্বল্পমেয়াদি ব্যবসা নয়, দিল্লিকে ভবিষ্যতে গ্লোবাল প্রযুক্তি ও নীতি নির্ধারণী কেন্দ্র হিসেবে আরও শক্ত ভিত দেবে। ফলে আতিথেয়তা শিল্পের দীর্ঘমেয়াদি বৃদ্ধিতেও এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত পর্যটন ও হোটেল শিল্পের শীর্ষ মহলের।


```