Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভাগবতের কথায় 'মোহন' হাসি সলমনের মুখে, বলি-সেলেবদের পোশাক নির্বাচনে কী উপদেশ দিলেন সঙ্ঘচালক

চলচ্চিত্রাভিনেতাদের সমাজ জীবনের ধ্রুবতার হিসেবে ব্যাখ্যা করে তাঁদের পোশাক পরা ও ফ্যাশন স্টাইলের বিষয়ে সতর্ক থাকার উপদেশ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।

ভাগবতের কথায় 'মোহন' হাসি সলমনের মুখে, বলি-সেলেবদের পোশাক নির্বাচনে কী উপদেশ দিলেন সঙ্ঘচালক

বলিউড তারকাদের উপস্থিতিতে মোড়া মুম্বইয়ে অনুষ্ঠিত আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘১০০ ইয়ার্স অব সঙ্ঘ জার্নি: নিউ হরাইজনস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাম দেশের সুপারস্টার সলমন খান।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 9 February 2026 13:26

দ্য ওয়াল ব্যুরো: চলচ্চিত্রাভিনেতাদের সমাজ জীবনের ধ্রুবতার হিসেবে ব্যাখ্যা করে তাঁদের পোশাক পরা ও ফ্যাশন স্টাইলের বিষয়ে সতর্ক থাকার উপদেশ দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, অভিনেতাদের পোশাক ও ফ্যাশনের নকল বা অনুকরণ করে গোটা দেশের যুবসমাজ। তাই এক্ষেত্রে তাঁদেরও দায়িত্বশীল নাগরিকের মতো সচেতন থাকা জরুরি। বলিউড তারকাদের উপস্থিতিতে মোড়া মুম্বইয়ে অনুষ্ঠিত আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘১০০ ইয়ার্স অব সঙ্ঘ জার্নি: নিউ হরাইজনস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাম দেশের সুপারস্টার সলমন খান। কলেজ পড়ুয়াদের কাছে সলমনকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করায় আরএসএস প্রধান মোহন ভাগবতের বক্তব্য শুনে দর্শকাসনে বসে হাসিমুখে প্রতিক্রিয়া জানান অভিনেতা।

গত শনি ও রবিবার আয়োজিত ওই অনুষ্ঠানে আমির খান ও শাহরুখ খান আমন্ত্রিত থাকলেও তাঁরা আসেননি। তবে বাবা মুসলিম, মা হিন্দু ও সৎমা ক্যাথলিক খ্রিস্টানের সর্বধর্মসমন্বয়ের ঘরানার সলমন গোঁড়া হিন্দুত্ববাদী সরসঙ্ঘচালকের গোটা বক্তৃতা মন দিয়ে শোনেন। ভাগবত বলিউড তারকাদের উদ্দেশে বলেন, ফ্যাশন বাছাইয়ের ক্ষেত্রে তাঁদের আরও সচেতন হওয়া উচিত, কারণ তাঁরা সমাজে ট্রেন্ড সেটার। সলমন খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তরুণরা কেন সলমনের পোশাক নকল করে, তা নিজেরাও ব্যাখ্যা করতে পারে না। এর অর্থ, ফ্যাশন শুধু ব্যক্তিগত বিষয় নয়, এর সঙ্গে দায়িত্বও জড়িয়ে আছে।”

দুই দিনের এই অনুষ্ঠানে সলমন খান ছাড়াও উপস্থিত ছিলেন ভিকি কৌশল, অক্ষয় কুমার, করণ জোহর, অনন্যা পাণ্ডে, শিল্পা শেট্টি, রবিনা ট্যান্ডন, রবি দুবে, মধুর ভাণ্ডারকর, আদনান সামি প্রমুখ। দ্বিতীয় দিনে যোগ দেন সঙ্গীত পরিচালক প্রীতম এবং অভিনেতা জ্যাকি শ্রফও। মূলত সংঘের ১০০ বছরের সমাজকর্ম, তার দর্শন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরাই ছিল এই কর্মসূচির লক্ষ্য। ভাগবত বক্তব্য রাখতে গিয়ে হিন্দু পরিচয় নিয়েও মন্তব্য করেন। তাঁর কথায়, “হিন্দু কোনও বিশেষ্য নয়, এটি একটি বিশেষণ। অর্থাৎ, ভারতে বসবাসকারী সকলেই হিন্দু।”

অনুষ্ঠান শেষে ভিকি কৌশল সংবাদমাধ্যমকে বলেন, আরএসএস-এর এত দীর্ঘ যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত। এই প্রথম তিনি সরাসরি মোহন ভাগবতের বক্তৃতা শুনলেন এবং তা তাঁকে গভীর ভাবে প্রভাবিত করেছে। ভিকির কথায়, “আরএসএস-এর ১০০ বছরের যাত্রা সত্যিই অসাধারণ। প্রথমবার ভাগবতজির কথা সরাসরি শুনে আমি মুগ্ধ।” বিশেষ বক্তৃতামালায় উপস্থিত পরিচালক করণ জোহর তাঁর যমজ ছেলের জন্মদিনের অনুষ্ঠান সত্ত্বেও অনুষ্ঠানে আসেন। ভাগবতের বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, “মোহন ভাগবতের বক্তৃতা ছিল অত্যন্ত অনুপ্রেরণামূলক। তাঁর কথায় যেমন গভীরতা ছিল, তেমনই ছিল দারুণ রসবোধ।” আরএসএস-এর শতবর্ষে সংগঠনকে শুভেচ্ছাও জানান করণ।


```