তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি দলকে চাঙা করতে ব্যর্থ। তাঁর সময়ে পার্টিতে আরও ক্ষয় ধরেছে। জবাবে রাজা ইন্ডিয়া জোট তৈরি এবং শরিকদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন।

ডি রাজা।
শেষ আপডেট: 27 September 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: পর পর তিনবার সিপিআইয়ের সাধারণ সম্পাদক হলেন ডি রাজা (D Raja became CPI general secretary for the consecutive third term a rare decision)। ভারতের কমিউনিস্ট পার্টিগুলিতে এই নজির কমই আছে। টানা দু'বারের বেশি সাধারণ সম্পাদক না থাকার বিধি তো আছেই। তার উপর রাজা কয়েক মাস আগেই ৭৫ পেরিয়ে গিয়েছেন। ৭৬ বছর বয়সে চন্ডীগড় পার্টি কংগ্রেস থেকে ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (Raja selected for General Secretary post at party's Chandigarh congress) ।
তবে তীব্র আপত্তির মুখে আরও তিন বছর দলের শীর্ষ পদে থাকার ছাড়পত্র পেয়েছেন রাজা। নতুন নেতৃত্ব হিসাবে মহিলা নেত্রী অমৃত কাউর, নবীন মুখ বিনয় বিশ্বমের নাম উড়েছিল। আশ্চর্যের হল রাজা নিজেই বিরোধী ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার কথা বলে আরও তিন বছর সাধারণ সম্পাদক থেকে যেতে চান।কাউরকে শীর্ষ পদে বসালে তিনিই হতেন দলের তথা ভারতের কোনও কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক।
প্রবীণ এই নেতাকে তৃতীয়বার সাধারণ সম্পাদক করতে আপত্তি ছিল সিপিআইয়ের দক্ষিণ লবির কিন্তু উত্তর লবির কাছে পেরে ওঠেনি দক্ষিণ৷ আপত্তি তুলেছিল এমনকী রাজার রাজ্য তামিলনাড়ুও।
তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি দলকে চাঙা করতে ব্যর্থ। তাঁর সময়ে পার্টিতে আরও ক্ষয় ধরেছে। জবাবে রাজা ইন্ডিয়া জোট তৈরি এবং শরিকদের মধ্যে বোঝাপড়া গড়ে তোলাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দাবি করেন। বলেন, দল ছোট হলেও জাতীয় রাজনীতিতে গুরুত্ব অক্ষত। সেটা তাঁর নেতৃত্বের গুণেই সম্ভব হয়েছে৷
তারপরও পল্লব সেনগুপ্ত সহ কয়েকজন নেতা দলীয় পদ থেকে ইস্তফা দেন। আবেগঘন ভাষণ দিয়ে রাজা তাঁদের নিরস্ত্র করেন।
পরে এক সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করেন রাজা। বলেন, উনি এখন একজন পরিপক্ক নেতার মতোই দল এবং ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিচ্ছেন।