Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাওড়া-শিয়ালদহ লাইনে রাতভর বিশেষ ট্রেন! পুজোর ভিড় সামলাতে বড় উদ্যোগ রেলের

শিয়ালদহ ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল। এর মধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে ১৯টি এবং দক্ষিণ সেকশনে ১২টি বিশেষ ট্রেন চালানো হবে।

হাওড়া-শিয়ালদহ লাইনে রাতভর বিশেষ ট্রেন! পুজোর ভিড় সামলাতে বড় উদ্যোগ রেলের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 27 September 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: শহরের পুজো Durga Puja) মানেই উপচে পড়া ভিড়। মণ্ডপে মণ্ডপে ঠাসা মানুষের ঢল সামলাতে প্রতি বছরই মাথাব্যথা বাড়ে রেল দফতরের।

 পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সেই ভিড়কে নিয়ন্ত্রণ করতেই বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ইস্টার্ন রেল (Railways take big initiative to handle Puja crowd)। এবার হাওড়া ও শিয়ালদহ—দুটো ডিভিশনেই মিলিয়ে চলবে বিশেষ লোকাল (Howrah-Sealdah special train overnight)।

হাওড়া ডিভিশনে পুজোর দিনগুলোতে চালানো হবে ৮ জোড়া স্পেশ্যাল ট্রেন। রাতভর বর্ধমান, ব্যান্ডেল ও তারকেশ্বর রুটে চলবে এই অতিরিক্ত ইএমইউ।

হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল হয়ে)
হাওড়া থেকে রাত ১২:৪৫ মিনিটে ছাড়বে ট্রেন, বর্ধমান পৌঁছবে ভোর ৩:১০-এ। ফেরার পথে বর্ধমান থেকে রাত ৯:৪০-এ ছাড়বে, হাওড়া পৌঁছবে রাত ১২:০৫-এ।

হাওড়া–বর্ধমান (ডানকুনি হয়ে)
হাওড়া থেকে রাত ১:১৫ মিনিটে ছাড়বে, ভোর ৩:২০ মিনিটে পৌঁছবে বর্ধমান। বর্ধমান থেকে রাত ১০:৩০-এ ছাড়বে, হাওড়া পৌঁছবে রাত ১২:৪৫-এ।

হাওড়া–ব্যান্ডেল
হাওড়া থেকে রাত ১টায় ছাড়বে, ব্যান্ডেল পৌঁছবে রাত ২:০৫-এ। ব্যান্ডেল থেকে ফেরত রাত ১১:৩০ মিনিটে, হাওড়া পৌঁছবে রাত ১২:৩৫-এ।

শেওড়াফুলি–তারকেশ্বর
শেওড়াফুলি থেকে রাত ১২:৩০ মিনিটে ছাড়বে, তারকেশ্বর পৌঁছবে রাত ১:২০-এ। ফেরত তারকেশ্বর থেকে রাত ১১:১৫ মিনিটে ছাড়বে, শেওড়াফুলি পৌঁছবে রাত ১২:০৫-এ।

পাশাপাশি কিছু নিয়মিত ট্রেনেও পরিবর্তন আনা হয়েছে। যেমন, ৬৩৫০১ হাওড়া–বর্ধমান (ব্যান্ডেল হয়ে) মেমু পুজোর দিনগুলোতে রাত ১:৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে। অন্যদিকে, ৩৭২২০ ব্যান্ডেল–হাওড়া লোকাল ভোর ৫:৪০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে।

শিয়ালদহ ডিভিশনেও থাকছে বাড়তি সুবিধে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত চলবে মোট ৩১টি স্পেশ্যাল লোকাল। এর মধ্যে শিয়ালদহ মেন ও উত্তর সেকশনে ১৯টি এবং দক্ষিণ সেকশনে ১২টি বিশেষ ট্রেন চালানো হবে।

রেলের দাবি, শহরের পুজোর ভিড় সামলাতে বাড়তি ট্রেনই একমাত্র ভরসা। জেলা, মফস্বল থেকে কলকাতার মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে আসেন হাজার হাজার মানুষ। তাঁদের জন্য বাড়তি ট্রেন চালানো ছাড়া উপায় নেই। রেলের এই উদ্যোগে খুশি আমজনতা।


```