Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ওজন বাড়লেই কাটা যাবে বেতন! এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের জন্য জারি কড়া ফিটনেস নীতি

১ মে ২০২৬ থেকে কেবিন ক্রুদের জন্য কড়া ফিটনেস নীতি চালু করছে এয়ার ইন্ডিয়া।

ওজন বাড়লেই কাটা যাবে বেতন! এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রুদের জন্য জারি কড়া ফিটনেস নীতি

কেবিন ক্রু

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 March 2026 08:16

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১ মে, ২০২৬ থেকে কেবিন ক্রুদের (Cabin Crew) স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে কড়া নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India)। নতুন এই নীতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, নির্ধারিত ওজনের চেয়ে বেশি ওজন বা শারীরিকভাবে আনফিট (Fitness Policy) হলে কেবিন ক্রুদের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। বারবার সতর্ক করার পরেও ওজন না কমলে বেতন কাটা থেকে শুরু করে কড়া প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হতে পারে। যাত্রী নিরাপত্তা এবং কর্মীদের পেশাদারিত্ব বজায় রাখার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটি।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, কেবিন ক্রুরাই বিমান সংস্থার প্রকৃত ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই তাঁদের সব সময় ফিট, সচল এবং দায়িত্ব পালনে সক্ষম থাকা অত্যন্ত জরুরি। নতুন নীতিতে World Health Organization-এর BMI মানদণ্ডকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক স্বাস্থ্য নির্দেশিকা মেনেই কর্মীদের শারীরিক সক্ষমতা মূল্যায়ন করা যায়।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে নিয়মিত এবং হঠাৎ করেই ক্রু সদস্যদের ওজন পরীক্ষা করা হবে। বিমানে ওঠার আগে বা পরে, এমনকি ট্রেনিং চলাকালীনও এই পরীক্ষা হতে পারে। উচ্চতা অনুযায়ী ওজনের ভারসাম্য বা BMI ঠিক না থাকলে সংশ্লিষ্ট কর্মীকে সরাসরি ডিউটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

যাঁদের BMI ৩০-এর বেশি, অর্থাৎ স্থূলতার পর্যায়ে পড়বেন, তাঁদের জন্য নিয়ম আরও কঠোর করা হয়েছে। এমন কর্মীদের ওজন কমানোর জন্য মাত্র ৩০ দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে ফিট হতে না পারলে ধাপে ধাপে সতর্কবার্তা দেওয়া হবে, এবং শেষ পর্যন্ত চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে।

শুধু ওজন বা BMI নয়, জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতাও পরীক্ষা করা হবে। বিশেষ পরীক্ষার মাধ্যমে দেখা হবে কেবিন ক্রুরা কতটা দ্রুত ও দক্ষতার সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। এই পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ তিনবার সুযোগ দেওয়া হবে। তাতেও ব্যর্থ হলে তাঁদের আর বিমানে কাজ করার অনুমতি দেওয়া হবে না।

তবে কঠোর নিয়মের পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য ও মানসিক উন্নতির দিকেও নজর রাখছে এয়ার ইন্ডিয়া। ডায়েট প্ল্যান, ব্যায়াম এবং ফিটনেস প্রোগ্রামের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের সুস্থ ও কর্মক্ষম রাখতে পারেন।


```