গত বছরের ৬ ডিসেম্বর, ইন্ডিগো’র পরপর বিমান বাতিলের (IndiGo Crisis) কারণে যাত্রীদের উপর অতিরিক্ত ভাড়ার চাপ কমাতে এই ফেয়ারক্যাপ চালু করা হয়েছিল। একাধিক রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার হস্তক্ষেপ করেছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 March 2026 23:56
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগো বিপর্যয়ের (IndiGo Crisis) পর বিমান ভাড়া বাড়িয়েছিল অন্যান্য বিমান সংস্থাগুলি। কয়েকমাসের মধ্যে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রক দেশের অভ্যন্তরীণ উড়ানের (Domestic Flight fare) জন্য অস্থায়ীভাবে আনা ভাড়া (ফেয়ারক্যাপ) নিয়ন্ত্রণের (airfare cap lifted) অধিকার তুলে নিয়েছে। মন্ত্রক জানিয়েছে, বিমান পরিষেবা এখন স্বাভাবিক হয়েছে এবং যাত্রীদের সুবিধা ও ভাড়ার স্বচ্ছতা বজায় রেখে বিমানের ভাড়া (Domestic Flight fare) নিজস্বভাবে নির্ধারণের অনুমতি দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ২৩ মার্চ থেকে।
গত বছরের ৬ ডিসেম্বর, ইন্ডিগো’র পরপর বিমান বাতিলের (IndiGo Crisis) কারণে যাত্রীদের উপর অতিরিক্ত ভাড়ার চাপ কমাতে এই ফেয়ারক্যাপ চালু করা হয়েছিল। একাধিক রুটে টিকিটের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার হস্তক্ষেপ করেছিল। এক বছর আগের নিয়ম অনুযায়ী, ৫০০ কিমি পর্যন্ত ইকোনমিক ক্লাসে উড়ানের ভাড়া সর্বাধিক ৭ হাজার ৫০০ টাকা, ১,০০০–১,৫০০ কিমি রুটে ১৫ হাজার টাকা, আর ১,৫০০ কিমির বেশি রুটে ১৮ হাজার টাকা পর্যন্ত ফেয়ারক্যাপ (farecap) নির্ধারিত হয়েছিল।
যদিও ফেয়ারক্যাপ উঠে গেছে, মন্ত্রক সতর্ক করেছে যে বিমানের ভাড়া নিয়মিত, যুক্তিসঙ্গত ও স্বচ্ছ থাকতে হবে। বিশেষ করে যে সময় চাহিদা বেশি থাকবে, বিমান পরিষেবা বিঘ্ন বা জরুরি পরিস্থিতিতে অযৌক্তিক কারণ দেখিয়ে ভাড়া বৃদ্ধি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সরকার ভবিষ্যতে পুনরায় ফেয়ারক্যাপ আরোপ করতে বা অন্যান্য নিয়ন্ত্রক ব্যবস্থা নিতে পারবে।
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ডিজিসিএ (DGCA)কে বিমান খাতের ভাড়া মনিটর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যাতে যাত্রীদের স্বার্থ রক্ষা হয় এবং বাজারের সঙ্গে ভাড়া সামঞ্জস্য থাকে।