Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

লালু-রাবড়িকে ঘরছাড়া করার নোটিস, ‘গরিবোঁ কা মসিহাঁ’কে ছাড়তে হবে ২ দশকের আস্তানা

দীর্ঘ কয়েক দশক রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবদের প্রায় পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়ে যাওয়া সরকারি বাংলো ছাড়া করার নোটিস পৌঁছেছে লালু-পত্নী প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর হাতে।

লালু-রাবড়িকে ঘরছাড়া করার নোটিস, ‘গরিবোঁ কা মসিহাঁ’কে ছাড়তে হবে ২ দশকের আস্তানা

রাবড়ি দেবী ১০ নম্বর সার্কুলার রোডের বাংলোয় সংসার নিয়ে ছিলেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 26 November 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোট এবং মন্ত্রিসভা গঠনের পরপরই ঘরছাড়া করার নোটিস গরিবোঁ কা মসিহাঁ যাদব পরিবারকে। দীর্ঘ কয়েক দশক রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদবদের প্রায় পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়ে যাওয়া সরকারি বাংলো ছাড়া করার নোটিস পৌঁছেছে লালু-পত্নী প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর হাতে। 

আর এ নিয়েই বিপুল ভোটে জয়ী হয়ে ফিরে আসা জেডিইউ-বিজেপি জোট সরকারের সঙ্গে বাগযুদ্ধ বেধে গিয়েছে লালু-রাবড়ির পরিবারের। মুখ্যমন্ত্রী থাকাকালীন রাবড়ি দেবী ১০ নম্বর সার্কুলার রোডের বাংলোয় সংসার নিয়ে ছিলেন। সেই বাংলোই ছেড়ে দেওয়ার নোটিস দিয়েছে নবনির্বাচিত সরকার। শুধু রাবড়ি দেবীই নন, সব বিধায়ক ও প্রাক্তন বিধায়কদের তাঁদের আস্তানা ছাড়ার নোটিস দেওয়া হয়েছে।

১০ নম্বর সার্কুলার রোডের বাংলোয় লালু পরিবার বাস করেন প্রায় ২০ বছর ধরে। এককালে এই বাড়িই ছিল বিহারি রাজনীতির কেন্দ্রবিন্দু। আরেকটি বাংলোয় থাকেন লালুপুত্র তেজপ্রতাপ যাদব। ২৬ এম স্ট্র্যান্ড রোডের সেই বাংলোও ছেড়ে দিতে বলা হয়েছে তাঁকে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল লালুপ্রসাদের ঠিকানা বদলের নোটিস। পাটনার একেবারে বুকের উপর সিভিল লাইন্স এলাকায় রয়েছে বাংলোটি।

ঔপনিবেশিক ব্রিটিশ ধাঁচের এই প্রাসাদটিতে রয়েছে বিশাল এক বাগান। বিরাট উঁচু পাঁচিল। অনেকগুলি বিরাট বিরাট ঘর। প্রচুর দামি দামি আসবাব। একসময় এই বাড়ি থেকেই চলত আরজেডি। এই বাংলোর লাগোয়াই রয়েছে মুখ্যমন্ত্রীর বাড়ি। রাবড়ি দেবী এই বাংলোয় থাকতেন বিরোধী দলনেত্রীর পদমর্যাদায়। কিন্তু, এখন তিনি আর যেহেতু ওই পদে নেই, তাই তাঁকে খালি করে বলে দেওয়া হয়েছে বাড়ি।

নতুন সরকার লালু-রাবড়িকে হার্ডিঞ্জ রোডের ৩৯ নম্বর বাংলো অনুমোদন করেছে। তেজস্বী যাদবের অবশ্য একটি সরকারি বাংলো রয়েছে ১ নম্বর পোলো রোডে, যেখানেই রয়েছে তাঁর দফতরও।


```